গোল্ডফিশের স্মৃতি কী সত্যি ২-৩ সেকেন্ড? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
843 বার দেখা হয়েছে
"মিথোলজি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

গোল্ডফিশের স্মৃতি মাত্র ২/৩ সেকেন্ড তথ্যটি এতোই প্রচলিত যে ২০০৩ সালে Gold Fish Memory নামের একটা মুভি মুক্তি পেয়েছে। কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে মাছ হিসেবে গোল্ড ফিশের স্মৃতি যথেষ্টই উন্নত। গবেষনায় দেখা গেছে গোল্ড ফিশ মাসাধিক তো বটেই এমনকি কিছু কিছু জিনিস একবছর পরেও মনে রাখতে পারে। শুধু তাই নয় গোল্ড ফিশকে ট্রেনিং দিয়ে বিশেষ বিশেষ কাজও করানো যায়। এদের বিশেষ বিশেষ রংএর প্রতি বিশেষ বিশেষ প্রতিক্রিয়া প্রশিক্ষণ দেওয়া যায়। এরা আলাদা আলাদা সঙ্গীতও সনাক্ত করতে পারে। 

একুরিয়ামে যারা গোল্ড ফিশ পোষেন, গোল্ডফিশ তাদের সেই মালিকদের চিনতে পারে এবং যে তাকে প্রতিদিন খাবার দেয় তাকে দেখলেই গোল্ড ফিশকে খাবার গ্রহণের প্রস্তুতি নিতে দেখা যায়। গবেষকরা গোল্ড ফিশের স্মৃতি পরীক্ষার জন্য তাদেরকে বিশেষ বিশেষ লিভার চাপার প্রশিক্ষণ দিয়েছেন। তাঁরা গোল্ড ফিশের একুয়ারিয়ামে কয়েকটি লিভার সেট করেন এবং এমন ব্যবস্থা করেন যে দিনের একটি বিশেষ সময়ে একটি বিশেষ লিভার চাপ দিলে খাবার বের হবে। দেখা গেলো যে কোন সময়ে কোন লিভার চাপ দিলে খাবার বের হবে গোল্ডফিশ সেটা মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী লিভার চেপে খাবার সংগ্রহ করতে পারে।

তথ্যসূত্র : বিজ্ঞান পত্রিকা

+1 টি ভোট
করেছেন (7,700 পয়েন্ট)
সাধারণত মানুষ মনে করে গোল্ডফিশের মেমোরি ২-৩ সেকেন্ড। কিন্তু এইটা একটা মিথ। ইকোনমিক টাইমস এর তথ্যসূত্র অনুযায়ী গোল্ডফিশের মেমোরি ৫-৬ মাস পর্যন্ত স্থায়ী হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 567 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 784 বার দেখা হয়েছে
03 মার্চ 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,439 জন সদস্য

69 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 67 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cm88amobi1

    100 পয়েন্ট

  3. ee888brcom

    100 পয়েন্ট

  4. go8playcom4

    100 পয়েন্ট

  5. thamtu24hcomvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...