স্মৃতি গুলো বারবার মনে পড়ে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
770 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
কেন কিছু কিছু স্মৃতি বেশি মনে থাকে, আর কিছু খুব দ্রুতই ভুলে যাই আমরা? গবেষকেরা বলছেন, মানব জাতিকে সুখী রাখতে, দুঃসময় থেকে সামলে উঠতে সাহায্য করতেই খারাপ অভিজ্ঞতার স্মৃতিগুলো চাপা পড়ে যায়। প্রায় ৮০ বছর আগে মনোবিজ্ঞানে প্রথম এই ধারণা উঠে আসে যে নেতিবাচক স্মৃতিগুলো ইতিবাচক স্মৃতির তুলনায় দ্রুত মুছে যেতে থাকে।

১৯৩০ সালের দিকে মনোবিজ্ঞানীরা ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতার স্মৃতি নিয়ে তুলনামূলক আলোচনা শুরু করেন। ছুটিতে বেড়াতে যাওয়া, উৎসব, ভ্রমণ ইত্যাদি স্মৃতি আনন্দদায়ক বা বেদনাদায়ক হিসেবে চিহ্নিত এবং সেগুলো লিপিবদ্ধ করতে বলেন তাঁরা। দেখা যায় বেদনাদায়ক অভিজ্ঞতার ৬০ শতাংশই দ্রুত মুছে গেছে বেশির ভাগের মন থেকেই। অন্যদিকে, আনন্দদায়ক অভিজ্ঞতার ৪২ ভাগ স্মৃতি চাপা পড়ে গেলেও বেশির ভাগই মনে আছে তাঁদের। আমরা নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখলেও হয়তো অনেকটা এমনই দেখতে পাব। ভ্রমণের অনেক সুখস্মৃতি মনে থাকলেও ফ্লাইট দেরি করায় বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে থাকার দুঃসহ স্মৃতি হয়তো দ্রুতই চাপা পড়ে যায়।

ফেডিং অ্যাফেক্ট বায়াস বা এফএবি নামে এই বিষয়ের গবেষণায় সত্তরের দশকে অনেকদূর এগিয়ে যান মনোবিজ্ঞানীরা। মানুষকে স্মৃতিচারণা করতে বললে অনেকেই নিজের অজান্তে শুধু ইতিবাচক স্মৃতির কথাই বলতে থাকেন দেখে এই পর্যায়ে মনোবিজ্ঞানীরা ডায়েরি লেখা কিংবা অডিও-ভিডিওতে স্মৃতি ও আবেগ-অনুভূতির কথা ধারণ করে রাখার কথা বলেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 1,362 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 10,388 বার দেখা হয়েছে

11,022 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,798 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. socolivezzaaccc

    100 পয়েন্ট

  4. xoilac6iov1

    100 পয়েন্ট

  5. bingoplusfit

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...