মাইটোসিস কোষ বিভাজন বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,099 বার দেখা হয়েছে

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

“সহজ ভাষায়, মাইটোসিস হলো কোষ চক্রের একটি অংশবিশেষ যেখানে ক্রোমোসোমগুলো সমান ভাবে বিভক্ত হয়ে কোষের দুই প্রান্তে গমন করে এবং এদের কেন্দ্র করে নিউক্লিয়াস গঠিত হয়।  অথবা, মাইটোসিস হলো এক প্রকার কোষ বিভাজন যেখানে একটি কোষ বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হয় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান হয়।”

মাইটোসিস কোষ বিভাজন কোষ চক্রের M বা মাইটোটিক ধাপে সংঘটিত হয়। সাধারণত, মাইটোসিসে একটি কোষ থেকে দুইটি কোষ উৎপন্ন হয়। কিন্তু যদি তিনটি বা তার বেশি কোষ তৈরি হয়, তবে তাকে ট্রাইপোলার বা মাল্টিপোলার মাইটোসিস বলে।

মাইটোসিস বিভিন্ন ধরনের কোষে বিভিন্ন ভাবে সংঘটিত হয়। যেমন ধরো, প্রাণি কোষে নিউক্লিয়ার মেমব্রেন আগে ভেঙে যায়। তারপর ক্রোমোসোম বিভক্ত হয়। একে উন্মুক্ত মাইটোসিস বলে।

কিন্তু ছত্রাক কোষে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরেই ক্রোমোসোম বিভক্ত হয়। একে বদ্ধ মাইটোসিস বলা হয়।

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
কোষবিদ্যায় মাইটোসিস (/maɪˈtoʊsɪs/) হল কোষ চক্রের একটি ধাপ যেখানে ক্রোমোজোম অনুলিপিত হয়ে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন সৃষ্ট নিউক্লিয়াসে গমন করে। এ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন ছাড়াই জিনগতভাবে সমবৈশিষ্ট্যসম্পন্ন কোষ সৃষ্টি হয়। সাধারণত, মাইটোসিস বিভাজনের (নিউক্লিয়াসের বিভাজন) পূর্বে ইন্টারফেজ পর্যায়ের S ধাপ (যে ধাপে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়) সংঘটিত হয় এবং মাইটোসিসের পরে সম্পন্ন হয় টেলোফেজ ও সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস পর্যায়ে একটি কোষের সাইটোপ্লাজম, কোষঅঙ্গাণু এবং কোষঝিল্লি বিভক্ত হয়ে প্রায় সমান কোষীয় উপাদান সমৃদ্ধ দুটি কোষ সৃষ্টি হয়। একটি মাতৃকোষ বিভাজিত হয়ে জিনগতভাবে অভিন্ন দুটি কোষের সৃষ্টিই হল মাইটোসিসের বিভিন্ন পর্যায়ের সম্মিলনে গঠিত প্রাণীকোষচক্রের মাইটোটিক (M) ফেজ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,197 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 3,351 বার দেখা হয়েছে
+7 টি ভোট
7 টি উত্তর 7,909 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 946 বার দেখা হয়েছে
27 জুন 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৮ (54,300 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 320 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,190 জন সদস্য

100 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 99 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 77bgd99com

    100 পয়েন্ট

  3. hanoiphotoshoot

    100 পয়েন্ট

  4. b52clubssale1

    100 পয়েন্ট

  5. bxhtylekeo247org

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...