চোখের ক্লান্তি দূর করার ব্যায়াম কোনটি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
470 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

টানা ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ইত্যাদির দিকে তাকিয়ে থাকলে এক সময় চোখ ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি থেকে মুক্তি পেতে ব্যায়াম হতে পারে চমৎকার উপায়।

চোখের ক্লান্তি দূর করতে দুটি ব্যায়ামের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই। 

১. চোখের পাতায় ম্যাসাজ

চোখের পাতার ওপর আঙুল দিয়ে সামান্য চাপ দিয়ে এ ব্যায়াম করতে হয়। এতে চোখের চাপ কমে।

  • একটি চেয়ারে আরাম করে বসুন।
  • দুই হাতের আঙুল দিয়ে চোখের পাতার ওপরে ধীরে ধীরে ম্যাসাজ করুন।
  • দুই সেকেন্ডর জন্য ম্যাসাজ করা বন্ধ করুন।  
  • আবার চোখের পাতার ওপরে আঙুল দিয়ে ম্যাসাজ করুন।

২.  কাছে ও দূরে আলোকপাত

এই ব্যায়াম পেশিকে শিথিল করে এবং চোখের রোগ মায়োপিয়া প্রতিরোধে সাহায্য করে। চোখের ক্লান্তি দূর করা ছাড়াও এ ব্যায়াম চোখের দৃষ্টি ভালো করতে উপকারী।

  • আপনার বুড়ো আঙুলকে চোখের সামনে আনুন।
  • আঙুলের দিকে ১৫ সেকেন্ড তাকিয়ে থাকুন।
  • এরপর এমন একটি বস্তুর দিকে তাকান যেটি আপনার থেকে ২০ ফুট দূরে রয়েছে।
  • এর ওপরও ১৫ মিনিট আলোকপাত করুন।
  • আবার আপনার বুড়ো আঙুলের দিকে দৃষ্টি দিন।
  • এভাবে পাঁচ বার করুন।

ক্রেডিট: এনটিভি

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

হোম কোয়ারেন্টাইনে থেকে অনেকেই অফিসের কাজ করছেন। এজন্য দিনের বেশিরভাগ সময় আপনাকে কাটাতে হচ্ছে ল্যাপটপ বা ডেক্সটপের সামনে। আবার অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারেরও আপনার চোখে ক্লান্তি আসতে পারে। এছাড়াও দীর্ঘসময় ধরে কাজ করা চোখের চাপ তৈরি করতে পারে। 

তবে সহজ কিছু উপায়ে সাময়িকভাবে আপনার চোখের ক্লান্তি দূর করতে পারেন। তবে এটি দীর্ঘস্থায়ী হয়ে চোখের নানা সমস্যা তৈরি করতে পারে। তাই দীর্ঘ সময় ল্যাপটপ বা ডিভাউস ব্যবহার না করে কিছুক্ষণ বিরতি দিয়ে কাজ করুন। সবুজ রং চোখের জন্য খুবই ভালো। 

সকালে বাইরের সৌন্দর্য উপভোগ করুন। এছাড়াও সবুজ শাক সবজি এবং মাছ চোখের সুস্থতায় খুবই প্রয়োজন। নিয়মিত খাবারের তালিকায় শাক সবজি, মাছ রাখুন। জেনে নিন তাৎক্ষণিক চোখের ক্লান্তি দূর করার উপায়গুলো- 

> একটি স্টিলের চামচ নিয়ে নিন। এবার এটিকে ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। আপনার চোখের উপর চামচটি ধরে রাখুন। এভাবে দিনে দুইবার করতে পারেন। এটি চোখের ক্লান্তভাব দূর করার পাশাপাশি চোখের ফোলাভাব কমাতে সহায়তা করবে।  

> চোখের ক্লান্তি দূর করতে বরফ লাগাতে পারেন। কয়েক টুকরা বরফ রুমাল বা টিস্যুতে নিয়ে চোখের উপর দিয়ে রাখুন। 

> একটি শসা গোল টুকরা করে কেটে চোখের উপর দিয়ে রাখতে পারেন। এতে চোখের ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি চোখের কালো দাগ দূর করতে সহায়তা করবে। 

> টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। এজন্য টি-ব্যাগ পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন ২০ মিনিট। এরপর চোখের উপর দিয়ে রাখুন। চায়ে থাকা ক্যাফেইন রক্তনালি সংকুচিত করবে এবং চোখের ফলাভাব দূর করতে সহায়তা করবে। 

> এছাড়াও খাবারে লবণ কম খান। বেশি লবণ শরীরে পানি ধরে রাখে। এজন্যও চোখ ফুলে যেতে পারে। 

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 495 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 991 বার দেখা হয়েছে
28 ডিসেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ahnaf Tahmid (5,090 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 620 বার দেখা হয়েছে
17 সেপ্টেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Msknirob (6,760 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 413 বার দেখা হয়েছে
07 অগাস্ট 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Imzamam (430 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,091 জন সদস্য

67 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 67 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...