কান পাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
955 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
কান দিয়ে পুঁজ বা পানিজাতীয় কিছু বের হলে সাধারণভাবে সেটিকে কানপাকা বলা হয়। মধ্যকর্ণে সংক্রমণের কারণে কানের পর্দা ফেটে গেলে এভাবে পুঁজ বা পানি বের হয়।
অনেকেই মনে করেন, কানে পানি ঢুকলেই বুঝি কান পাকে। এ ধারণা একেবারেই ঠিক নয়। সুস্থ কানে পানি ঢুকলে সমস্যা নেই। কিন্তু কানের পর্দায় আগে থেকেই ছিদ্র থাকলে, এরপর পানি ঢুকলে কান পাকতে পারে।
ঘন ঘন ঠান্ডা লাগলে বা অ্যালার্জিজনিত সমস্যা হলে এবং নাক বা নাকের পাশের বায়ুপূর্ণ গহ্বরে (সাইনাস) সংক্রমণের কারণে কান পাকতে পারে। ঘুমের মধ্যে বা শোয়ানো অবস্থায় শিশুদের তরল খাবার (ফিডার বা বুকের দুধ) খাওয়ালেও কান পাকতে পারে।

©
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

কান পাকা রোগ আমাদের দেশে বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি হয়। এটা খুবই প্রচলিত একটি রোগ। এর প্রধান কারণ হলো বারবার ঠান্ডা, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জ্বর। এগুলো ভাইরাসের মাধ্যমে হয়। আমাদের গলার সঙ্গে কানের একটি টিউব দিয়ে যোগাযোগ আছে। একে ইউসটেশন টিউব বলে। ভাইরাসগুলো ইউসটেশন টিউব দিয়ে গলার মধ্য দিয়ে সহজেই কানের মধ্যে চলে যায়। কানের মধ্যে গিয়ে ভাইরাস সংক্রমিত হয়ে কানের পর্দা ফুটো করে ফেলে। এর ফলে কান দিয়ে প্রায়ই পুঁজ পড়তে থাকে। এতে কানে কম শোনার সমস্যা হয়। এগুলো হলো প্রধান কারণ। এ ছাড়া ময়লা কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করা, যাদের কান খোঁচানোর অভ্যাস রয়েছে, ময়লা পানিতে ডুব দিয়ে গোসল করে, তাদের এগুলো হওয়ার আশঙ্কা বেশি থাকে।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 5,364 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 972 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 429 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,135 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. tongga88ltd

    100 পয়েন্ট

  2. xoilactdcom1

    100 পয়েন্ট

  3. 88Igamecom

    100 পয়েন্ট

  4. keobongdaduc

    100 পয়েন্ট

  5. 66zzartbd

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...