শীতকালে শরীরের তুলনায় কান বেশি ঠান্ডা থাকে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
992 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
Nishat Tasnim -

শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের কান বেশি ঠান্ডা থাকে। কারণ নাকের মতো আমাদের কানেও protective fat tissue নেই এবং আমাদের কান কার্টিলেজ দিয়ে তৈরি। কানের নার্ভ গুলো ত্বকের নিচে অসুরক্ষিতই থেকে যায় এবং যেকোনো তাপমাত্রার পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তাই শীতকালেও আমাদের কানের লতি ঠান্ডা থাকে। তারপর রক্ত চলাচলের অভাবে ধীরে ধীরে কানের ভিতরের অংশ ও ঠান্ডা হয়ে যায়।
+3 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)

কানে বেশি ঠান্ডা লাগে কারণ-

  • শরীরের অধিকাংশ অংশ ফ্যাটের ঘেরাটোপে বন্দি থাকে, যা তাদের ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। কান মূলত কার্টিলেজ দিয়ে তৈরি, আর সেখানে ফ্যাটের প্রাকারও থাকে না, তাই কানে বেশি ঠান্ডা লাগে।
  • কানের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের অনুপাত যথেষ্ট বেশি। বাতাসের সংস্পর্শে থাকা পৃষ্ঠতলের পরিমান বেশি হলে ঠান্ডাও বেশি লাগে কারণ, এক্ষেত্রে তাপের স্থানান্তরণ ঘটে বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, এক কুইন্টাল কোনও বরফের ব্লক, এক কুইন্টাল বরফের একাধিক ছোট ছোট কিউবের তুলনায় দেরীতে গলে কারণ তাদের সামগ্রিক পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি।
  • কান সম্পূর্ণভাবে শরীর থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে, যা তাদের ঠান্ডা করে তোলার অন্যতম কারণ হয়ে ওঠে।
  • কানে অসংখ্য বিভিন্ন রকমের নার্ভ এন্ডিং পয়েন্ট থাকে, যা ঠান্ডায় সংবেদনশীলতা দেখায়। তাই কানে বেশি ঠান্ডা লাগে।
  • কানে কোনও পেশি থাকে না। আমাদের ঠান্ডা লাগলে নোরপাইনফ্রিন নামে একটি হরমোন নিঃসৃত হয় যা পেশিতে কাঁপন ধরায়। এই কম্পনের ফলে আমরা উষ্ণ থাকতে পারি। কানে পেশি না থাকায়, এই ঘটনা ঘটার কোনও উপায় থাকে না।

এই সমস্ত কারণে কানের সঙ্গে বাইরের পরিবেশের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। আর তাই শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় কানে ঠান্ডা বেশি লাগে।

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের কান বেশি ঠান্ডা থাকে। কারণ নাকের মতো আমাদের কানেও protective fat tissue নেই এবং আমাদের কান কার্টিলেজ দিয়ে তৈরি। কানের নার্ভ গুলো ত্বকের নিচে অসুরক্ষিতই থেকে যায় এবং যেকোনো তাপমাত্রার পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তাই শীতকালেও আমাদের কানের লতি ঠান্ডা থাকে। তারপর রক্ত চলাচলের অভাবে ধীরে ধীরে কানের ভিতরের অংশ ও ঠান্ডা হয়ে যায়।

 

- নিশাত তাসনীম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
2 টি উত্তর 3,584 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 716 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,065 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,075 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,018 জন সদস্য

80 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 78 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...