অষ্টক বা অক্টাল সংখ্যা পদ্ধতি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
2,520 বার দেখা হয়েছে
"গণিত" বিভাগে করেছেন (24,290 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

অষ্টক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: octal number system অকটাল নাম্বার সিস্টেম; সংক্ষেপে Oct) বলতে ৮-ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়। অঙ্কগুলি হল ০ থেকে ৭ পর্যন্ত।

 

সমাজের সর্বত্র প্রচলিত দশমিকে যখন একটি গণনা ৯, ১৯ ইত্যাদি অতিক্রম করে, তখন গণনা ০ থেকে পুনরায় শুরু হয়। কিন্তু পরবর্তী ঘরের অঙ্কের মান এক বৃদ্ধি পায় (৯-এর পরে আসে ১০, ১৯-এর পরে আসে ২০)। একইভাবে, অষ্টক পদ্ধতিতে গণনা যখন ৭ অতিক্রম করে, তখন ০ থেকে গণনা পুনরায় আরম্ভ হয় এবং পরবর্তী ঘরের অঙ্কের মান ১ বৃদ্ধি পায়। সুতরাং ৭-এর পরে আসে ১০ (দশমিক সংখ্যা পদ্ধতিতে যার মান ৮x১ = ৮), ১৭-এর পরে আসে ২০ (দশমিক সংখ্যা পদ্ধতিতে যার মান ৮x২ = ১৬)।

সংখ্যা পদ্ধতি

অষ্টক সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর   করার নিয়ম

 

অষ্টক সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সূত্র হল :

সূত্র

যেখানে a গুলি হল অষ্টক সংখ্যা পদ্ধতির অঙ্ক।

দশমিক সংখ্যা থেকে অষ্টক সংখ্যায় রূপান্তর করার নিয়ম

ক্রমাগত দশমিক সংখ্যাকে ৮ দিয়ে ভাগ করে যেতে থাকলে যে ভাগশেষ হয়, সেগুলিকে উলটে লিখলেই তুল্য অষ্টক সংখ্যা পাওয়া যায়।

+1 টি ভোট
করেছেন (4,990 পয়েন্ট)
অষ্টক বা অক্টাল সংখ্যা পদ্ধতি কি?

অষ্টাল সংখ্যা সিস্টেম, বা সংক্ষেপে অক্ট, বেস -8 নম্বর সিস্টেম এবং 0 থেকে 7 সংখ্যাগুলি ব্যবহার করে অষ্টাল সংখ্যাগুলি বাইনারি সংখ্যাসূত্রে তিনটি গোষ্ঠীতে বিভক্ত করে বাইনারি সংখ্যাগুলি থেকে তৈরি করা যেতে পারে (ডান থেকে শুরু করে)। উদাহরণস্বরূপ, দশমিক 74 এর বাইনারি উপস্থাপনাটি 1001010।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 1,311 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 867 বার দেখা হয়েছে
10 সেপ্টেম্বর 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Msknirob (6,760 পয়েন্ট)
+1 টি ভোট
5 টি উত্তর 5,044 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2022 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tamima Tabassum (350 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 754 বার দেখা হয়েছে
06 সেপ্টেম্বর 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন shahadat (2,110 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,896 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 7Mcnai

    100 পয়েন্ট

  3. 8k8pagee

    100 পয়েন্ট

  4. sin88swork

    100 পয়েন্ট

  5. keonhacaiaccountant

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...