কথা বলার সময় মুখের জড়তার কারণ ও দূর করার উপায় কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,435 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
কেন মানুষ তোতলায়, শরীরের কোন মেকানিজম এজন্য দায়ী, তা নিয়ে বহু গবেষণা হয়েছে৷ কারণ বের করার জন্য ১৫ বছর ধরে একটি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে৷ আর তা হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই৷ এই পদ্ধতিতে মস্তিষ্কের ক্রিয়াকর্মের ছবি উঠে আসে৷

এতে দেখা যায়, তোতলাদের মস্তিষ্কের ডান অংশের সামনের দিকে অসংগতি থাকে৷ যে দিকটির দায়িত্বে রয়েছে কথা৷

নিওরোলজিস্ট ডা. মার্টিন সমারও একজন ভুক্তভোগী৷ তিনি জানান, ‘‘এটি সম্ভবত নিয়ন্ত্রণের সমস্যা৷ কথা বলতে গেলে যে সব অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন, যেমন জিব, তালু, গলার পেশি ইত্যাদি ঠিকমতো বশে থাকে না তোতলাদের৷''

কথা বলার সময় কারো কারো উচ্চারণে সমস্যা অনেকেরই হয়।এমনিতে হয়তো ঠিকই আছে তবে দ্রুত কথা বলতে গেলে আটকে যান কেউ কেউ। কারো আবার নির্দিষ্ট কোন কোন শব্দ উচ্চরণে সমস্যা হয়। এটি খুব জটিল কোনো সমস্যা নয়। একটু সচেতন হলেই এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন কিছু ব্যায়ামের। ব্যায়ামগুলো মুখের। কীভাবে করবেন? চলুন জেনে নেয়া যাক-জিহ্বার ব্যায়াম:

১. একটি পরিষ্কার কাঠপেন্সিল মুখে নিন। দুই পাটির দাঁত দিয়ে সমান্তরালভাবে কামড়ে ধরে পড়া শুরু করুন, যতক্ষণ আপনার ভালো লাগে।

২. জিহ্বাকে সামনের দিকে টান টান করবেন, যতটা পারা যায়।

৩. ভেতরের দিকে টেনে নিয়ে যান, যতটা সম্ভব।

৪. মুখ হা করে জিহ্বাকে টান টান করে চারিদিকে ঘুরাতে থাকুন। প্রথমে ঘড়ির কাটার দিকে কিছুক্ষণ। পরে ঘড়ির কাটার বিপরীতে কিছুক্ষণ।

৫. মুখ বন্ধ করে চারিদিকে জিহ্বাকে ঘুরাতে থাকুন। প্রথমে ঘড়ির কাটার দিকে কিছুক্ষণ। পরে ঘড়ির কাটার বিপরীতে কিছুক্ষণ।

৬. জিহ্বাকে চুইংগাম-এর মত চিবোতে থাকুন। ডানে বায়ে ঘুড়িয়ে। যতক্ষণ ভাললাগে।

৭. জিহ্বাকে মুখের বাইরে তড়িৎ গতিতে ছুড়ে মারুন। এভাবে করতে থাকবেন কিছুক্ষণ।

৮. মুখ হা করুন, যত বড় করা যায়।

৯. মুখ গোল করে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরান। এভাবে প্রতিদিন কয়েকবার করে করবেন।

- রতন কুমার

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
4 টি উত্তর 4,187 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 448 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 655 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,197 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. zs8info

    100 পয়েন্ট

  5. Luongsonnow

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...