শনি গ্রহের চারপাশে যে রিং আছে তা কি দিয়ে তৈরি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
668 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
শাকিল সাজ্জাদ- শনির বলয় মূলত বরফ, পাথর ও ধূলার সমন্বয়ে গঠিত যাদের আকার প্রায় কয়েক মিটার থেকে কয়েক মাইক্রোমিটার পর্যন্ত। এ বলয়ের বিস্তৃতি অনেক বেশি হলেও পুরুত্ব খুবই কম- প্রধান বলয়ের পুরুত্ব গড়ে ১০ মি. এবং ক্যাসিনি হাইজেন স্পেসক্রাফ্টের মাধ্যমে দেখা যায় কোন কোন বলয়ের পুরুত্ব সর্বোচ্চ ৩ কি.মি পর্যন্তও রয়েছে। কিন্তু, বাস্তবিকভাবে এ পুরুত্ব এতোই কম যে উদাহরনস্বরুপ, শনিকে যদি একটি বাস্কেটবলের সাথে তুলনায় করা হয় তবে তার বলয় হবে মানুষের চুলের চেয়েও অনেক চিকন, ২৫০ ভাগের ১ ভাগ মাত্র।
0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
সৌরজগতে দেখতে একটু ভিন্ন রকমের একটি গ্রহ -শনি।

 

এর চারপাশে বৃত্তাকারে ঘিরে আছে কিছু রিং। ছবিতে দেখা যায়, এরকম একটি রিং-এর গায়েই, এক কোনায়, লেগে আছে ছোট্ট একটা বস্তু। খুবই রহস্যময়।

 

বিজ্ঞানীরা এটি নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছেন। চেষ্টা করছেন এর রহস্য ভেদ করতে।

 

এই বস্তুটি যে সেখানে আছে, বিজ্ঞানীরা সেটি জানেন, কিন্তু এটি তারা এখনও পর্যন্ত ঠিক মতো দেখতে পারছেন না।

 

তবে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এই রহস্যের একটা সমাধান হবে।

 

এটি আসলে শনির ছোট্ট একটি উপগ্রহ। তবে এখনও এর জন্ম হয়নি। বলা হচ্ছে, জন্ম নিচ্ছে এই উপগ্রহটি।

 

এটি প্রথম চোখে পড়ে ২০১৩ সালে। লন্ডনের একজন গবেষক কার্ল মারির শাশুড়ির নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে- পেগি।

দুর্ঘটনাবশতই এই বস্তুটি চোখে পড়ে বিজ্ঞানী মারির। ক্যাসিনির মাধ্যমে তিনি শনির আরেকটি রিং-এ বড় আকারের একটি উপগ্রহ প্রমিথিউসের ছবি সংগ্রহের চেষ্টা করছিলেন, আর তখনই এটি চোখে পড়ে।

 

বিজ্ঞানীরা বলছেন, শনির চারপাশে যেসব বরফ আর ধূলিকণা আছে সেসব থেকেই এই উপগ্রহটি তৈরি হচ্ছে।

 

এখনও পর্যন্ত এর সরাসরি কোন ছবি পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা আশা করছেন খুব শীঘ্রই সেটা সম্ভব হয়ে উঠবে।

 

বলা হচ্ছে, শনিকে লক্ষ্য করে ক্যাসিনি মহাকাশ যানের যে অভিযান চলছে সেখান থেকে খুব শীঘ্রই এর একটি ছবি পাওয়া যাবে।

 

এবছরেই শেষ হয়ে যাচ্ছে ক্যাসিনির অভিযান।

 

বিজ্ঞানীরা বলছেন, এখন পেগির ছবি তোলাই হবে ক্যাসিনির শেষ টার্গেট।

 

শনির চাঁদ বা উপগ্রহের সংখ্যা ৬২। পেগির জন্ম হলে সেটি হবে ৬৩তম।

 

জন্মগ্রহণরত শনির এই উপগ্রহটি নিয়ে শুনুন যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ড. অমিতাভ ঘোষের সাক্ষাৎকার

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,036 বার দেখা হয়েছে
02 অক্টোবর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন NAYEM MOLLAH (1,540 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 534 বার দেখা হয়েছে
+13 টি ভোট
1 উত্তর 391 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 3,229 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,684 জন সদস্য

69 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 69 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. deepasreegi

    120 পয়েন্ট

  4. cyhair

    100 পয়েন্ট

  5. hoangnamnowgoal

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...