প্রেগন্যান্ট অবস্থায় দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
517 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
সম্প্রতি রেবেকা রবার্টস নামের একজন ব্রিটিশ নারী প্রেগনেন্ট থাকা অবস্থায় দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে একটি ‘মেডিকেল মিরাকল’ এর জন্ম দিয়েছেন।

জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং একই সঙ্গে জটিল। যতটা পারি বোঝানোর চেষ্টা করছি। ৩৯ বছর বয়সী এই নারী তার প্রেগনেন্সির তৃতীয় মাসে গিয়ে জানতে পারেন তিনি আবারও প্রেগনেন্ট! অর্থাৎ, তার গর্ভে থাকা সন্তানের সঙ্গে আরেকটি ভ্রুণ বড় হচ্ছে। জমজ বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা হয়, এটা কিন্তু তেমন কোনো ঘটনা নয়। এই যে একবার প্রেগনেন্ট থাকা অবস্থায় পুরনায় প্রেগনেন্ট হওয়া, এটাকে মেডিকেলের ভাষায় বলে ‘superfetation’। এটা এক্সট্রিমলি রেয়ার ঘটনা।

ডাক্তাররা বলছেন এই নারী তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার কনসিভ করেছিলেন। কিন্তু ঘটনাটা ঘটলো কীভাবে?

প্রথমে জানতে হবে একজন নারীর গর্ভধারণ প্রক্রিয়া কীভাবে শুরু হয়। নারীরা প্রতিটি মাসিকচক্রে ক্রমান্বয়ে এক বা একাধিক ডিম্বানু নিঃসরণ করে। যদি পুরুষের শুক্রানু দ্বারা এই এক বা একাধিক ডিম্বানু নিষিক্ত হয়ে জরায়ুতে প্রতিস্থাপিত হয়, তাহলে সেই মুহূর্ত থেকে গর্ভধারণ শুরু হয় এবং তারপর থেকে আর কোনো ডিম্বানু নিঃসরণ হবে না। তাই অনেকে যদি মনে করেন প্রেগনেন্ট থাকা অবস্থায় সেক্স করলে পুনরায় প্রেগনেন্ট হওয়ার একটা ক্ষীন সম্ভাবনা থাকে, সেটি পুরোপুরিই ভুল।

জমজ সন্তান কিংবা ট্রিপলেটের ক্ষেত্রে  দুটি বা তিনটি ডিম্বাণু একই মাসিকচক্রের সময়ে নিষিক্ত হলে দু-তিনটি বাচ্চা একই সঙ্গে হতে পারে। কিন্তু রেবেকার ক্ষেত্রে এসব কিছুই হয়নি। যে মাসিকচক্রে সে প্রেগনেন্ট হয়েছে এবং প্রথম ভ্রুণটি তার গর্ভে এসেছে, সে একই মাসিকচক্রে সে আরেকটি ডিম্বানু নিঃসরণ করেছে এবং সেটি নিষিক্ত হয়ে আরেকটি ভ্রুণের জন্ম হয়েছে। পরবর্তীতে দুটি ভিন্ন ভিন্ন সময়ে এই উভয় ভ্রুণ জরায়ুতে প্রতিস্থাপিত হয়েছে। Superfetation প্রেগনেন্সি আরেকটি কারণে খুবই অস্বাভাবিক। নারীর জরায়ুতে যখন একটি ভ্রুণ প্রতিস্থাপিত হয়ে যায়, তখন সেটি দ্বিতীয় আরেকটি ভ্রুণকে গ্রহণ করার জন অনুপোযোগী হয়ে যায়।

এইরকম পরিস্থিতিতে যদি সত্যিই দ্বিতীয় কোনো ভ্রুণ জরায়ুতে প্রতিস্থাপিত হতে চায়, তাহলে তাকে এমনভাবে প্রতিস্থাপিত হতে হবে যেটি এই দ্বিতীয় ভুণটির টিকে থাকার জন্য অত্যন্ত কঠিন। বেকেবার চিকিৎসক বলেছেন এটা সাধারণত দেখাই যায় না যে দুইটা ভ্রুণ ভিন্ন ভিন্ন সময়ে জরায়ুতে প্রতিস্থাপিত হয়েছে! এই ব্রিটিশ মায়ের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে। Superfetation প্রেগনেন্সি এতটাই বিরল যে ২০০৮ সালের এক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বে এই ধরণের ঘটনা এখন পর্যন্ত দশ বারেরও কম ঘটেছে!

যাইহোক, রেবেকা তার দুই সন্তান নিয়ে অত্যন্ত খুশি। তার একটি অভিব্যক্তিতে সে বলেছে- ‘’মনে হয় লটারি পেলাম, এত খুশি লাগছে!’’ রেবেকা, তার পার্টনার রাইস ওয়েভার এবং দুই সন্তান নোয়াহ এবং তার অপ্রত্যাশিত ছোট্ট বোনের জন্য এক সমুদ্র শুভকামনা।
#সংগৃহীত

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 6,289 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 7,355 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,321 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,153 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 333 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,752 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. ao88sh

    100 পয়েন্ট

  4. ae888bonyu

    100 পয়েন্ট

  5. Shakib2310

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...