বিষন্নতার লক্ষণসমূহ কী কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
698 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সবারই মাঝেমধ্যে মনখারাপ হয়। তবে দীর্ঘদিন আশাহত থাকা এবং সেখান থেকে বের হতে না পারা বিষণ্ণতার লক্ষণ। বিষণ্ণতা ব্যক্তির অনুভূতি ও দৈনন্দিন কাজের ওপর ভীষণ বাজে প্রভাব ফেলে।

বিষণ্ণতার কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি। আসুন জানি—

• মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া

• সারাক্ষণ অবসন্নভাব

• নিজেকে দোষী ভাবা, অসহায় মনে করা

• হতাশাগ্রস্ত থাকা ও আশাহীন হওয়া

• ঘুমের সমস্যা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা বেশি ঘুমানো

• বিরক্তি

• সারাক্ষণ অবসন্ন, ক্লান্তবোধ করা

• পছন্দের কাজ করার প্রতি অনাগ্রহ, যৌনতার প্রতি অনীহা

• খুব বেশি খাওয়া বা কম খাওয়া

• চিকিৎসা নেওয়ার পরও হজমে সমস্যা

• শরীরব্যথা, মাথাব্যথা—যেটা সারছে না

• দীর্ঘমেয়াদে মনখারাপ, উদ্বিগ্ন থাকা, ‘শূন্য’ মনে হওয়া

• আত্মহননের চিন্তা বা প্রয়াস  

কখন সতর্ক হবেন?

১৫ শতাংশ বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে। বিষণ্ণতা জটিল অবস্থায় চলে গেলে এ ধরনের চিন্তা হয়।

• কেউ সারাক্ষণ আত্মহত্যার বা মৃত্যুর কথা বলতে থাকলে।

• বিষণ্ণতা ( ভীষণ মনখারাপ, সবকিছুর প্রতি অনীহা, ঘুম ও খাওয়ার ক্ষেত্রে অসুবিধা) আরো খারাপের দিকে গেলে।

• ‘আমি না থাকলে ভালো হতো’ বা ‘আমার চলে যাওয়া উচিত’—এ ধরনের কথা বারবার বলা।

• খুব কাছের বন্ধু বা ভালোবাসার মানুষকে হুট করে দেখতে চাওয়া। 

কারো ভেতর এসব সমস্যা দেখলে দ্রুত মনোচিকিৎসকের পরামর্শ নিন।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 655 বার দেখা হয়েছে
11 এপ্রিল 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 300 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 1,454 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 623 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 431 বার দেখা হয়েছে
04 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,691 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,356 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 106 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. elize89e

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...