আইফোন এর দাম এতো বেশি হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
420 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)

স্টিভ জবসের প্রধান লক্ষ্যই ছিলো মার্কেটে নিজেদের ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা করা, ছোট খাটো ব্রান্ড না, ওয়াল্ড ওয়াইড ব্রান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।

আর সেই ধারা অনুযায়ীই অ্যপল তাঁদের যাত্রার প্রথম থেকেই কাস্টোমার কে ভালো জিনিস দিয়ে এসেছে । হ্যাঁ এটা ঠিক তাঁদের প্রোডাক্টগুলো সাধারণত অনেক দামী হয়ে থাকে, কিন্তু দাম অনুযায়ী যদি কাস্টোমাররা ভালো কিছু পেয়ে থাকে তাহলে তাঁদের অভিযোগ করার কোন প্রশ্ন আসে না।

আইফোন দামী হবার কারণ যদি বের করতে যান, তাহলে অগণিত কারণ বের হবে, আমি মেইন কয়েকটা কারণ শর্টকার্টে তুলে ধরার চেষ্টা করছি।

  • সফটওয়্যার হার্ডওয়্যার: আমরা অধিকাংশ মানুষই এনড্রোয়েট ব্যবহার করে থাকি। প্রথম অবস্থায় যে কোন ব্রান্ডের একটি নতুন এনড্রোয়েট ফোন কিনুন দেখবেন খুব ভালো চলবে। ফোনের গতি,ক্যামেরা ,ওভারঅল পারফরমেন্স সব দিক থেকেই ভালো। কিন্তু যত দিন যাবে চালাতে থাকবেন ফোনের পারফরমেন্স কোয়ালিটি তত কমতে থাকবে, বেশির ভাগ ফোনই ৬-৮ মাসের মধ্যে স্লো হয়ে যায় আগের মতো পারফরমেন্স পাওয়া যায় না। যখন রিসেট দিবেন তখন আবার নতুনের মতো হয়ে যায় ভালো কাজ করা শুরু করে। কিন্তু এভাবে রিসেট দিয়ে কত দিন? ঠিক এখানেই অ্যপলের প্রোডাক্টের ভিন্নতা, অ্যপলের একটি ফোন আপনে এখন যেমন কিনবেন আগামী যতদিন ফিজিক্যাল ড্যামেজ না হবে ততদিন পর্যন্ত একই পারফরমেন্স পেয়ে যাবেন। এর কারণ অ্যপল তাঁদের হার্ডওয়্যার ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকে এবং একই সাথে তাঁদের হার্ডওয়্যার,সফটওয়্যারের কম্বিনেশন ও বেস্ট হয়ে থাকে।

image

  • সিকিউরিটি: অ্যপলের প্রোডাক্টগুলো অধিক জনপ্রিয় হবার প্রধান একটি কারণ হলো তাঁদের সিকিউরিটি ব্যবস্থা। অ্যপল তাঁদের সবগুলো প্রোডাক্টে কড়া সিকিউরিটি মেইনটেইন করে, যার ফলে কাস্টোমারদের একটা আস্থা অর্জন করে ফেলেছে। যখন নিরাপত্তার পশ্ন আসে তখন কে বা না চায় তাঁদের ডেটা গুলো নিরাপদে থাকুক? এই জন্যই বড় বড় সেলিব্রেটিদের,সুপাস্টারদের সবসময় আইফোন ব্যবহার করতে দেখা যায়। আমার আপনার মতো সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিয়ে যদি এত চিন্তা থাকে, তাহলে তাঁদের মতো সেলিব্রেটিদের কেমন চিন্তা থাকতে পারে ভেবে দেখুন।
  • রিসার্স: অপ্যল জন্মের পর থেকেই সব সময় নতুন কিছু তৈরি করে এসেছে, আর ১০ টা কোম্পানীর মতো ট্রেন্ডে গা ভাসায় নি কপি করার পেছনে দৌড়ায়নি, উল্টা টেক দুনিয়ার ইতিহাস ঘাটলে দেখা যায় অনান্য কোম্পানীগুলো নানা সময় অপ্যল কে কপি করে এসেছে। এই তো কয়েক বছর আগের কথা স্মার্টফোনে নচ থাকবে এটা কেউ কল্পনাও করেনি, এমনকি অপ্যল যখন প্রথম নচের সাথে পরিচয় করিয়ে দিলো তখন এটা নিয়ে যে কত রকম আলোচনা - সমালোচনা হয়েছে ধারণার বাইরে। কিন্তু কয়েক মাস পর থেকেই দেখা গেল অনান্য সব কোম্পানী অপ্যলের নচ ডিসপ্লেওয়ালা ডিজাইন কপি করে ফোন তৈরি করা শুরু করেছে। যা আজও চলছে, এখন তো নচ ডিসপ্লে ওয়ালা ছাড়া ফোন চোখেই পড়ে না। ঠিক এমনি ভাবে অ্যপল প্রতি বছরই নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়ে এসেছে। যার কারণেই অ্যপলের সেমিনার দেখার জন্য মানুষ সারা বছর আগ্রহী হয়ে অপেক্ষা করে। তবে এখানে আরও একটা বিষয় লক্ষণীয়, অপ্যল জন্মের পর থেকে সব সময় ভিন্ন রাস্তায় চলে থাকলেও স্টীভ জবসের মৃত্যুর পর অপ্যল সেই অর্থে নতুন কোন চমক নিয়ে আসতে পারেনি।
  • শো-অফ: হ্যাঁ ঠিকই শুনেছেন, আইফোন বা অপ্যলের সব প্রোডাক্ট দামি হবার অন্যতম কারণ এখন শো-অফ। অপ্যল নিজেদের অবস্থান এমন ভাবে মার্কেটে দখল করে নিয়েছে যে, যারা তাঁদের ডায়হার্ট ফ্যান তাঁরা এক প্রকার অন্ধ হয়ে গেছে। অপ্যল বাজারে ভালো জিনিস আনুক আর খারাপ জিনিস নিয়ে আসুক না কেন, তাঁরা চোখ বন্ধ করে সেটা কিনে নিবে, কে কত লেটেস্ট ভার্শন চালাচ্ছে এটা নিয়ে চলছে প্রতিযোগিতা। আমাদের দেশের প্রেক্ষাপটের কথাই ধরুন, যার কাছে আইফোন আছে সেই বড়লোক। এইসব কারণের জন্যই অপ্যল এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানীতে পৌছে গেছে, সেই সাথে তাঁদের প্রোডাক্টের দাম এখন আগের মতো দামী রয়ে গেছে।
  • রিয়াজুল মাসুদ রিহাম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 1,560 বার দেখা হয়েছে
21 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 492 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 992 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,352 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. twin68uno

    100 পয়েন্ট

  2. Bj886store

    100 পয়েন্ট

  3. 98win01decom

    100 পয়েন্ট

  4. 789Clubbus

    100 পয়েন্ট

  5. QuentinServi

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...