খালি পেটে কী ব্যায়াম করা উচিত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
823 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

ব্যায়াম আমাদের সবার মনেরই এক সুপ্ত আকর্ষণ। এই পোস্টটি যারা দেখছেন, তাদের প্রায় সবাই-ই জীবনে অন্তত একবার হলেও ব্যায়াম করার সংকল্প নিয়েছিলেন। তবে সময় আর মনোবল যোগাতে পারেন নি। অনেকে আবার ব্যায়ামের আগে-পড়ে এতো নিয়মকানুন মেনে খাওয়া দেখেও পিছু হটে গেছেন। তবে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, খালি পেটেও কি ব্যায়াম করা সম্ভব?

উত্তর হচ্ছে হ্যাঁ,  সম্ভব। সকালবেলা উঠে আপনি খালি পেটেই চমৎকার কার্ডিও এক্সারসাইজ করতে পারেন। আর আপনার লক্ষ্য যদি হয় ওজন কমানো, তাহলে তো আর কথাই নেই! গবেষণায় প্রমাণিত,  ভরা পেটের তুলনায় খালি পেটে করা কার্ডিও ওজন হ্রাসে কয়েকগুণ বেশি ভূমিকা রাখে। তাই আপনার ইচ্ছা যদি ওজন কমানো বা হালকা-পাতলা মডেল টাইপ বডি বানানো হয়, তবে আপনি নিঃসঙ্কোচে সাতসকালে খালি পেটে ব্যায়াম শুরু করে দিতে পারেন।

স্বাভাবিক নিয়মে আমাদের দেহের শক্তির প্রধান উৎস হলো শর্করাজাতীয় খাবার। ব্যায়াম বা যেকোনো শারীরবৃত্তীয় কাজের শক্তি আসে মূলত শর্করা থেকেই। কিন্তু আপনি যদি খালি পেটে ব্যায়াম করেন তখন আপনার দেহ বাধ্য হয় সঞ্চিত চর্বি থেকে শক্তি উৎপাদন করতে। ফলে আপনার দেহের অতিরিক্ত মেদ দ্রুত খরচ হতে থাকে। এছাড়া আপনার শরীরও তখন শর্করার তুলনায় চর্বি উৎস থেকেই শক্তি উৎপাদনে বেশি উৎসাহিত হয়। ফলে দেহে বাড়তি মেদ জমতে পারে না।

তবে আপনি যদি একজন পেশাদার বডিবিল্ডার হন, আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ যদি ৮-১০ বা এরও কম থাকে, তাহলে আপনার জন্য খালি পেটে ব্যায়াম নিষিদ্ধ। কারণ আপনার দেহে এমনিতেই চর্বি কম, এ অবস্থায় দেহে আবার শক্তির চাহিদা সৃষ্টি করলে দেহ তখন আপনার পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে শক্তিতে রূপান্তর করা শুরু করবে। এতে আপনার পেশিক্ষয় হবে। অর্থাৎ ব্যায়াম করে শরীর বাড়বে না, উলটো পেশির ক্ষতি হয়ে যাবে। তাই ব্যায়ামের ৪০-৪৫ মিনিট আগে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন পানীয় বা পরিপূরক খাদ্য গ্রহণ করে আপনাদের ব্যায়াম করা উচিত।

ক্রেডিট: মোঃ তৌফিক-ই-ইলাহী

0 টি ভোট
করেছেন (1,630 পয়েন্ট)
নতুন এক গবেষণা অনুযায়ি, খালি পেটে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য বয়ে আনে দীর্ঘমেয়াদি সুফল।

খাওয়ার পরে ও খাওয়ার আগে ব্যায়াম করার ফলে ‘অ্যাডিপোজ’ বা চর্বি টিস্যুর ‘জিন এক্সেপ্রেশন’য়ের উপর কী প্রভাব পড়ে তা নিয়ে পর্যবেক্ষণ করা হয় এই গবেষণায়।

একটি জিন থেকে তথ্য নিয়ে কীভাবে ওই জিন-নির্ভর একটি কর্মক্ষম অঙ্গ গঠিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ‘জিন এক্সপ্রেশন’।

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বাথ’য়ের ডিলান থম্পসন বলেন, “খাওয়ার পর চর্বির টিস্যু ওই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই এসময় ব্যায়াম করলে চর্বি টিস্যুর উপর ব্যায়ামের উপকারী প্রভাবটা কম পড়ে।”

তিনি আরও বলেন, “খালি পেটে ব্যায়াম করলে তা চর্বির টিস্যুতে আরও বেশি উপকারী পরিবর্তন আনতে পারে। যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।”
0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
বিভিন্ন গবেষণার পর, খালি পেটে ব্যায়াম করাটাকেই উপকারী ও উপযুক্ত বলে দাবি করা হয়েছে।কিন্তু সেটা সঠিক নয় কারণ খালি পেটে ব্যায়াম করলে আপনার শরীর এনার্জি নষ্ট হয় এবং তাতে করে আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সেই সাথে ব্লাড সুগারের মাত্রা কম করে, তাতে আপনার মাথায় ঘুরে যেতে পারে। সেই সাথে খালি পেটে ব্যায়াম করলে আপনার শরীর ফ্যাট সঞ্চয় করে রাখতে পারে, তাতে আপনি রোগা হওয়ার পরিবর্তে আরও মোটা হয়ে যেতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে
23 এপ্রিল 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+8 টি ভোট
2 টি উত্তর 7,533 বার দেখা হয়েছে
+8 টি ভোট
4 টি উত্তর 2,139 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,781 জন সদস্য

66 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 66 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. 90phutzctv

    100 পয়েন্ট

  4. ad88io

    100 পয়েন্ট

  5. red88m1com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...