ডিলিউসন কি? কয় ধরনের ডিলিউসন আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
1,000 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,760 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

3 উত্তর

+6 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)

ডিলিউসন হচ্ছে কোনো কিছুর প্রতি অগাধ বিশ্বাস যার আসলে বাস্তব কোনো ভিত্তিই নেই। অন্ধ বিশ্বাস বলা যায় আরকি।

কয় ধরনের ডিলিউসন আছে?

১.Persecutory delusion : সবাইকে সন্দেহ করে। মা খাবার দিলে ভাবে খাবারে বিষ আছে। তাকে সবাই মেরে ফেলতে চায়। নতুন জামা কিনে দিলে ভাবে জামা গায়ে দিলেও পোকামাকড় চামড়ার নিচে ঢুকে যাবে কারণ জামায় পোকামাকড় আছে।

2.Hypochondriacal : রোগী মনে করে তার ক্যান্সার আছে বা বড় কোনো রোগ বালাই আছে।

3. Grandiose : রোগী মনে করে তার স্পেশাল কোনো পাওয়ার আছে যা পৃথিবীর অন্য কারো নেই। তাছাড়া সে সব সময় নিজেকে স্পেশাল ভাবে। পকেটে টাকা না থাকলেও সে ভাবে সেই পৃথিবীর একমাত্র ধনী ব্যাক্তি।

4.Nihilistic : ধরেন কেউ ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি শুরু করলো। সবাইকে বলতে লাগলো তার মাথা নেই। আপনি আয়না এনে দেখালেন তার মাথা আছে। তবুও সে বিশ্বাস করলো না। তাছাড়া রোগী মনে করে সে মৃত। তার শরীরের কোনো অংগ নেই। যেমন -হাত, পা, কিডনি, হৃদপিন্ড।।

5. Delusion of reference : ধরেন রোগী অফিসে বসে আছে। দূরে দুজন কলিগকে হাসতে দেখলো। সে ভাববে যে সবাই তাকে নিয়ে হাসছে। তাকে নিয়ে মজা করছে। রাস্তায় হাঁটছে। কাউকে হাসতে দেখলেই ভাববে তাকে দেখেই সে হাসছে।

6.Delusion of guilt : অপরাধ না করেও সব সময় এক ধরনের অপরাধবোধ কাজ করবে তার কাছে। ধরেন টিভিতে একটা নিউজ দেখানো হলো। দুজনকে খুন করা হয়েছে। সে ভাববে এই নিউজটা তাকে নিয়েই করা। খুনটা আসলে সে নিজেই করেছে।।সে টিভি বন্ধ করে দিবে। একা অন্ধকার রুমে থাকবে। কাউকে বুঝতে দিবে না সে যে খুন করেছে। আর এক ধরনের অপরাধবোধ অনুভব করবে।

7.Delusion of worthlessness : নিজেকে মূল্যহীন ভাবে তারা। সে আসলে কোনোকিছুরই যোগ্য নয়। তার মরে যাওয়া উচিত।

8.Delusion of jealousy :নিজের প্রেমিক/ প্রেমিকা, স্বামী স্ত্রীকে সব সময় সন্দেহ করবে। ভাববে সে নিজে এতো সুন্দরী স্ত্রী কিংবা এতো ভালো বর পাওয়ার যোগ্য না। সন্দেহ মাত্রাতিরিক্ত হলে যেকোনো ক্রাইম ও করে ফেলতে পারে তারা।

9.Religious Delusions : নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে এই রোগীরা। মনে করে সৃষ্টিকর্তা তাকে রিপ্রেজেনটেটিভ হিসেবে পাঠিয়েছে। স্পষ্ট ভাবে বলতে গেলে নবী রাসূলকে যে মহান উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে নিজেকেও এই রকম কিছু ভাবে।

10.Erotomanic : তারা সব সময় খুব প্রফুল্ল থাকতে পারে। তারা ভাবে খুব জনপ্রিয় সেলিব্রিটি তার প্রেমে পড়েছে। তাকে বিয়ে করতে চায়। স্বপ্নেও তাকে দেখে। এমন অনেক কিছুই।

কি কি রোগে ডিলিউসন হয়?

১.সিজোফ্রেনিয়া
২.ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার
৩.এলকোহল ও ড্রাগ এবিউজারস
৪.ডিমেনশিয়া

ডাঃ জহিরুল হক জাবেদ

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
রোগের নাম ডিলিউসন
ডিলিউসন হলো অলীক বিশ্বাস। এতে তারা অনেক সময় না বুঝে উলটোপালটা কথা বলেন, কাজকর্ম করে বসেন। পারসিকিউটরি ডিলিউসনের জন্যে ডিমেনসিয়া আক্রান্ত বয়স্করা অনেক সময় বিশ্বাস করেন এবং বলেন, তার সকল সম্পত্তি তারই ছেলেমেয়েরা আত্মসাৎ করতে চাচ্ছে, তাকে তাকে মেরে ফেলতে চাচ্ছে
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
ভিত্তিহীন কল্পনা এবং বিশ্বাসের নাম ডিলিউশন। এটি মূলত একটি রোগ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 551 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 352 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 748 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 2,624 বার দেখা হয়েছে
12 সেপ্টেম্বর 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sifat Khan (180 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,498 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. uy88fund

    100 পয়েন্ট

  3. ojwinviporg

    100 পয়েন্ট

  4. 999jiliphio1

    100 পয়েন্ট

  5. JasmineYip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...