কনুইয়ে হঠাৎ আঘাত লাগলে শক লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
6,345 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

কনুইয়ে হঠাৎ বেকায়দায় আঘাত পেলে ইলেকট্রনিক শক লাগে যেন! কেন এমন হয়?

মাঝে মাঝেই খেয়াল করি, কনুইয়ে হঠাৎ বেকায়দায় লাগলে কেমন ঝনঝন করে ওঠে। মনে হয় যেন ইলেক্ট্রিক শক লাগলো। অনেকে মনে করে হয়ত রগে চাপ পড়ে বা হাড়ে আঘাত লেগে এই 'ইলেক্ট্রিক শক' লাগে। কিন্তু আসলে তা নয়। এই মজার অনুভূতির জন্য দায়ী হলো আলনার স্নায়ু (Ulner Nerve)।

আমাদের হাতের আলনা অস্থিতে অবস্থিত স্নায়ুর নাম আলনার স্নায়ু। এটা মস্তিষ্ক থেকে শুরু হয়ে আমাদের ট্রাইসেপ্স পেশি এবং এরপর আলনার ভেতরে প্রবেশ করে। শেষ হয় অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলে। এখন ব্যপার হলো যে, এই স্নায়ু প্রথমে ট্রাইসেপ্স এবং পরে আলনা অস্থির মাঝে সুরক্ষিত থাকে। কিন্তু পেশি থেকে অস্থিতে প্রবেশের সময় কনুইয়ের এক বিশেষ অংশে তা কোন আবরণ ছাড়াই থাকে। এই জায়গাটিতেই যখন বেকায়দায় আঘাত লেগে যায় তখনই ঝনঝনাৎ আর প্রচন্ড ব্যথা অনুভব হয়। এই মজাদার অনুভূতির জন্য আলনায় স্নায়ুকে ইংরেজিতে Funny Bone বলে।

কপিরাইট : সাইন্স বী

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

Mariyam Mou : কুনুইয়ের যেখানে ঠোকা লাগলে এই চিনচিনে ব্যাথা হয়, সেই  স্থানের নাম 'ফানি বোন'। 

তবে এটি কোনও হাড় নয় বরং একটি স্নায়ু। এটি হাতের প্রধান তিনটে স্নায়ুর একটি। এটি হাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত। এই স্নায়ুর মাধ্যমে আমাদের আঙুলের ডগার অনুভূতি মস্তিষ্কে পৌঁছয়। 'ফানি বোন'-এর বৈজ্ঞানিক নাম আলনার নার্ভ। এটার অবস্থান ত্বকের কাছাকাছি। এই স্নায়ুর অধিকাংশ জায়গাতেই হাড়, পেশি ও চর্বি থাকে। তবে যখন এটি কনুইয়ের নিচের দিকে যায় তখন এটাকে একটি সরু পথ অতিক্রম করতে হয়। যার নাম 'কিউবিটাল টানেল'। ওই টানেলের স্থানে স্নায়ুটির একপাশ কনুইয়ের হাড়ের সঙ্গে যুক্ত থাকে এবং অন্যপাশ আমাদের ত্বকের সঙ্গে। ফলে ওই স্থানে স্নায়ুটি সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুটি যখন ওই টানেল অতিক্রম করে। তখনই সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। তখন কিছুতে আঘাত লাগলে স্নায়ুটি সংকুচিত হয়ে যায়। এই সংকোচনকে বলে ‘আলনার নার্ভ এনট্র্যাপমেন্ট’। যেহেতু আলনার নার্ভটি ত্বকের একদম কাছে অবস্থান করে। তাই এখানে আঘাত লাগলে বৈদ্যুতিক শক খাওয়ার মতো অনুভূতি হয়।

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

Mehedi Hasan Shaon : কুনুইয়ের এই পয়েন্টে রয়েছে আলনার নার্ভ যা সম্পুর্ন হাতের অনুভুতি তথ্য মস্তিস্কে পাঠায়। 

শরীরের বেশিরভাগ নার্ভ মাংশপেশি ও হাড় দিয়ে সুরক্ষিত থাকলেও  আলনার নার্ভ এই পয়েন্টে একটি গ্যাপ দিয়ে চলেছে যেখানে হাড়/পেশির বদলে শুধু চামড়া ও চর্বি দিয়ে ঢাকা যা পর্যাপ্ত সুরক্ষা নয়।  এই পয়েন্টে চাপ পড়লে আলনার নার্ভ বা এই স্নায়ুটির উপর সরাসরি ধাক্কা লাগে। স্নায়ু ইলেক্ট্রিক চার্জের মাধ্যমে তথ্য পরিবহন করে, সরাসরি স্নায়ুতে চাপ পড়ার কারনে হঠাৎ বেশি পরিমানে স্নায়ু প্রতিক্রিয়া করে ও ইলেক্ট্রিক চার্জের পরিমান ব্রেইনে এতটা বেশি পৌছায় যেমনটা হত সম্পুর্ন হাতের উপর বড় মাপের আঘাত প্রয়োগে।  তাই আলনার নার্ভ অতিরিক্ত ইলেক্ট্রিক চার্জ বহন করতে গিয়ে আমাদের প্রচন্ড ব্যাথা ও বৈদ্যুতিক শক পাওয়ার অনুভুতি দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 482 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 894 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 842 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 519 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,032 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,335 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 58 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. c168designvn

    100 পয়েন্ট

  5. 88say88itcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...