মহাশূন্যে গুলি করলে কী ঘটবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,587 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (11,730 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (11,730 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

মহাশূন্যে গুলি করার ফলাফল মোটেও পৃথিবীর মতো হবে না! মহাশূন্যে যিনি বন্দুকের ট্রিগারে চাপে দেবেন, তাকে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়তে হবে।
পৃথিবী এবং মহাশূন্যে গুলি ছোঁড়ার পর প্রথম যে পার্থক্য সৃষ্টি হবে তা হল, পৃথিবীতে গুলি করলে তা বেশ জোরালো শব্দ তৈরি করে। কিন্তু মহাশূন্যে গুলি করলে কোনো শব্দ উৎপন্ন হবে না।

নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী, বন্দুক তাক করে গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি বের হওয়ার বিপরীত প্রতিক্রিয়ায় যিনি গুলি ছুড়েছেন তিনি ঠিক তার উল্টোদিকে ছিটকে যাবেন। এই ছিটকে পড়ার গতি কত হবে তার জবাব একটি উদাহরণের মাধ্যমে দেয়া যাক।

একটি একে-৪৭ আর একটি স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তল নমুনা হিসেবে নেয়া যাক। একে-৪৭ থেকে বের হওয়া গুলির গতি ঘণ্টায় প্রায় ১ হাজার ৬০০ মাইল। মহাশূন্যে একে-৪৭ থেকে গুলি ছোড়ার পর যিনি গুলি ছুড়বেন তাকে ঘণ্টায় প্রায় শূন্য দশমিক ০৬৮ মাইল গতিবেগে উল্টোদিকে ছিটকে যেতে হবে।

অন্যদিকে পয়েন্ট ফাইভ জিরো ক্যালিবার পিস্তল থেকে বের হওয়া বন্দুকের গুলির গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় ১ হাজার ৩৩০ মাইল। অর্থাৎ এর গুলির গতিবেগ একে-৪৭ এর গুলির বেগের চেয়ে কম। কিন্তু স্মিথ অ্যান্ড ওয়েসনের বুলেটের ওজন একে-৪৭ এর বুলেটের ওজনের প্রায় দ্বিগুণ। সুতরাং স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তল দিয়ে গুলি করলে একে-৪৭ থেকে গুলি ছোড়ার দ্বিগুণ গতি অর্থাৎ ঘণ্টায় দশমিক ১৩৬ মাইল উল্টোদিকে ছিটকে পড়তে হবে। এই গতি আধা ঘণ্টায় একটি ফুটবল স্টেডিয়াম প্রদক্ষিণের জন্য যথেষ্ট।

তবে যে অস্ত্রই হোক, মহাশূন্যে তা ব্যবহারের জন্য প্রয়োজন হবে ব্যতিক্রমী কৌশল। নয়তো মহাশূন্যে কোন প্রতিরোধক না থাকায় যিনি গুলি ছুঁড়বেন কোন একটি গ্রহের কক্ষপথ ঘুরে তার পিঠেই আবার গুলিটি বিদ্ধ হতে পারে!

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মহাকাশে যেহেতু বাতাস নেই। সুতরাং, বাতাসের বাঁধাও থাকবে না। তাই, গুলি চালালে, গুলি নির্দিষ্ট বেগে তার গতিশক্তি অনুযায়ী ছুটতে থাকবে যতক্ষণ সে কোনো চৌম্বকীয় ক্ষেত্রের সংস্পর্শে না যাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
1 উত্তর 1,400 বার দেখা হয়েছে
22 জানুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 2,036 বার দেখা হয়েছে
+9 টি ভোট
3 টি উত্তর 2,933 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 2,226 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,289 জন সদস্য

52 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. nctt88ukcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...