হঠাৎ নখ উল্টে গেলে কীভাবে ব্যাথা কম পাওয়া যেতে পারে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,678 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)

নখ আমাদের শরীরের খুবই সেনসেটিভ একটা পার্ট। নখ কাঁটার সময় সামান্য উঁচু নিচু হয়ে গেলে আমদের কত অসুবিধে হয় যে কোনো জিনিস ধরতে বা যে কোনো কাজ করতে। আর ধরুন যদি কোনো অ্যাকসিডেন্ট হয়ে যায় যেমন হঠাৎ করে নখ ভেঙ্গে গেলো তখন তো এর চাইতে ও বেশী কষ্ট হয়। তাই কখনো যদি কোনো রকম ব্যাথা লেগে , খোঁচা লেগে নখ ভেঙ্গে যায় তাহলে অবশ্যই প্রথমে ২০ - ৩০ মিনিটের মতন ঠাণ্ডা জলে আপনার হাত বা পায়ের আঙ্গুল চুবিয়ে রাখুন বা বরফ ও লাগিয়ে রাখতে পারেন আঙ্গুলটা তে। তারপর নেইল কাঁটার দিয়ে উঠে যাওয়া নখটি কেটে ফেলুন। এরপরে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন জেলি হালকা প্রয়োগ করুন এবং একটি ব্যান্ডেজ দিয়ে ক্ষতিগ্রস্ত জায়গাটি ঢেকে দিন। ধীরে ধীরে ব্যাথা কমে যাবে।

image

হাতের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে নখের সৌন্দর্যের ওপর। অনেকেই রয়েছে যাদের নখ ভীষণ পাতলা হওয়ার কারণে দ্রুত ভেঙে যায় এবং সহজে বড় হতে চায় না। এর ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই নখ রাখতে পারেন না। তবে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কয়েকটি  nail growth tips যেগুলো আপনার নখ শক্ত এবং দ্রুত বড় করতে সাহায্য করবে। আসুন দেখে নেওয়া যাক -

১। সবার প্রথমে জরুরী নখ বড়, সুন্দর ও শক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় খাবার গুলো সম্বন্ধে জানা। ডিম, ব্রকলি, স্যালমন মাছ, বিনস, নারকেল তেল, বাদাম, ওটস এবং যথেষ্ট পরিমানে ফল। এই খবার গুলো তে ভরপুর পরিমানে থাকা প্রোটিন, ভিটামিন - ডি, বি ১২, বায়োটিন ইত্যাদি আমাদের নখ এর পুষ্টি জোগাতে সাহায্য করে। নখ ভালো রাখে।

২। নখ বড় করার জন্য প্রয়োজনীয় কিছু ভিটামিন যেমন - বায়োটিন, ভিটামিন - বি, আয়রন, ম্যাগ্নেশিয়াম, প্রোটিন, ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি, জিঙ্ক। নখের যত্নে এই ধরনের ভিটামিন সমৃদ্ধ খাওয়ার গুলো আপনাকে খেতে হবে।

৩। লেবুতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি। যা আপনার নখকে ভিতর থেকে পুষ্টি জোগায়। ১ চামচ লেবুর রস ও ১ চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিক্স করে নিন। এরপর ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণটি তে নখ ভিজিয়ে রাখুন তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

৪। কয়েকটি রসুনের কোয়া কেটে নিন এবং ১০ মিনিট নখের ওপর ম্যাসাজ করুন। মাত্র ১০ দিনেই ফারাক দেখতে পারবেন। প্রতিদিন এইভাবে ম্যাসাজ করলে আপনার নখ দ্রুত বড় ও শক্ত হবে।

 

monica

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 557 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 456 বার দেখা হয়েছে
14 নভেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 333 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 581 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,619 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...