মেডিটেশন করলে কী মাইগ্রেনের ব্যথা কমে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
319 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সারা বিশ্বে ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিতভাবে মেডিটেশন বা ধ্যানচর্চা করছেন। নিয়মিত ধ্যানচর্চার মাধ্যমে বিশ্বব্যাপী অনেক মানুষই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। মেডিটেশনের গুরুত্বের প্রতি লক্ষ রেখে যুক্তরাজ্যসহ পৃথিবীর অনেকে দেশে মেডিটেশন বা ধ্যানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশেও গত ২০ বছর ধরে সগৌরবে অনেকেই মেডিটেশন করছেন।

অনেকে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। মেডিটেশন করলে কি মাইগ্রেনের ব্যথা কমে? এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘ডাক্তার আছেন আপনার পাশে’-এর একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন অধ্যাপক ডা. জহির উদ্দিন আহমেদ।

দর্শকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, আমাদের আগে জানতে হবে মাইগ্রেনটা কেমন ও কেন হয়। আমাদের কিছু নার্ভ এন্ডিংস আছে, এটা প্রত্যেকটা রক্তনালীর সাথে সাথে ওগুলো থাকে। এবং রক্তনালীগুলো যখন ইলাবোরেট বা বড় হয়ে যায়, রক্তনালীর চাপ যখন বেড়ে যায়, তখন নার্ভের এন্ডিংয়ের ওপর প্রেশার পড়ে। তখন ব্যথা শুরু হয়। ব্যথাটা তীব্র হয়ে যায়। আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, যেমন মেডিটেশনের কথা হচ্ছে, মেডিটেশনের মাধ্যমে যদি নিজেকে কন্ট্রোলে আনতে পারি, তাহলে দেখা যাবে ওই মাইগ্রেনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মাইগ্রেনের ব্যথাটাকে আমরা কন্ট্রোল করতে পারব এবং প্রেশারটাকেও কন্ট্রোল করতে পারব। যেমন আমরা দেখেছি, যখন হার্টবিট বেড়ে যায়, দ্রুত হার্টবিট হয়, তখন আমরা এটিকে কন্ট্রোল করতে পারি মেডিটেশনের মাধ্যমে। যদি প্রেশার বেড়ে যায়, প্রেশারকে আমরা কন্ট্রোল করতে পারি। তেমনই মাইগ্রেনটাও আমরা কন্ট্রোল করতে পারি। সুতরাং এটি নিয়ে তেমন ভয়ের কিছু নেই। ভাবনা-চিন্তার কিছু নেই। প্রথমে জানতে হবে নিজেকে কন্ট্রোল করা।

অধ্যাপক ডা. জহির উদ্দিন আহমেদের পরামর্শ, সেলফ মেডিটেশন—নিজেকে কন্ট্রোল করা এবং আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারব, তখন আমার সমস্ত স্নায়ুকে, সমস্ত নার্ভকে, সমস্ত শিরা-উপশিরাকে কন্ট্রোল করতে পারব। সুতরাং যখন কন্ট্রোল করতে পারব, তখন দেখা যাবে আমার প্রবলেম সলভড। আমি এ পর্যন্ত বহু রোগীকে দেখেছি, যারা এই মাইগ্রেন নিয়ে সাফার করে, মাথাব্যথা নিয়ে মুরগি কাটার মতো দাপাদাপি করত, তাদেরও সুস্থ করে ফেলেছি, যখন এই মেডিটেশন প্র্যাকটিস করতে পেরেছে। সুতরাং মেডিটেশন যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে এটি আপনাদের জন্য খুবই একটা উপকারী জিনিস। আমার মনে হয়, আপনারা এটা চেষ্টা করেন। এটা জানতে মেডিটেশনের ওপর কিছু বইও পাওয়া যায়। প্রচুর ক্যাসেট পাওয়া যায়। এগুলো যদি আপনারা জোগাড় করেন, পড়লে আপনারা নিজেরা ঘরে প্র্যাকটিস করে ভালো করতে পারবেন।

ক্রেডিট: এনটিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,662 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 391 বার দেখা হয়েছে
31 অক্টোবর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 603 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,778 বার দেখা হয়েছে

10,939 টি প্রশ্ন

18,648 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,884 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 32 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    340 পয়েন্ট

  2. Rayan Alam

    120 পয়েন্ট

  3. megaperya1ph

    100 পয়েন্ট

  4. sunwin15org

    100 পয়েন্ট

  5. jilizofficial

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ গ্যাস মন কি বিস্তারিত পাখি রঙ সমস্যা মৃত্যু বাচ্চা মেয়ে বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...