রোবোটিক্স কী এবং রোবটের ভালো-মন্দ দিক কী কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,295 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
বিজ্ঞান ও প্রযুক্তির যে শাখায় রোবট নিয়ে গবেষণা ও আলোচনা করা হয় তাই রোবটিক্স।

আসুন আগে জানি রোবট কি। রোবট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমপন্ন স্বয়ংক্রিয় যন্ত্র। একে যে বুদ্ধি মত্তা দেয়া হবে সেটার মাধ্যমে সে বিভিন্ন কাজ করতে পারবে।

রোবটের ভালো দিক

রোবট যে ভবিষ্যত বিশ্বে কি অভাবনীয় বিপ্লব আনতে যাচ্ছে তা ধারণার অতীত। বর্তমানেই রোবট দিয়ে আমরা অত্যন্ত সূক্ষ্ম ও বিপদজনক কাজ করিয়ে নিতে পারছি। রোবটের মাধ্যমে তথ্য প্রযুক্তি দ্বিগুণ বেগে সামনে এগিয়ে যাচ্ছে। রোবট ড্রোন, রোবট কার ইত্যাদি যে মাইলফলক স্থাপন করছে তার প্রভাব সুদূরপ্রসারী। চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, দৈনন্দিন প্রযুক্তি সকল কিছুতে রোবট ইতিমধ্যেই অবদান রাখতে শুরু করেছে। রোবটের যে কত ভালো দিক রয়েছে ও আরও কত উপকারী রোবট যে তৈরি হতে যাচ্ছে এটাই মনে হয় গবেষণার বিষয়।

রোবটের খারাপ দিক

প্রযুক্তির চরম উৎকর্ষতার এই একবিংশ শতাব্দী তে বিভিন্ন প্রযুক্তি, যন্ত্র ও রোবট উদ্ভাবন হতেই আছে। ফলে এর বড় একটা কু-প্রভাব পড়ছে মানবজাতীর ওপর। প্রচুর মানুষ চাকরী ও জীবনধারণ করার উপায় হারাচ্ছে প্রযুক্তির কারণে। সেলফ ড্রাইভিং কার তৈরি করা হয়েছে, যেটা বাজারে চালু হলেই কোটি কোটি ড্রাইভার চাকরী হারাবে। ধীরে ধীরে সকল শিল্প কারখানায়, অফিসে চাকরীজীবি ও শ্রমিকদের বদলে রোবট ব্যবহার হবে। দৈনন্দিন কাজে কর্মে রোবটের প্রাধান্য পাবে। ফলে চাকরী হারাবে কোটি কোটি মানুষ।

এছাড়া, দিন দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে উন্নতি হচ্ছে তাতে খুব বেশিদিন বাকি নেই যেদিন একটা রোবটের নিজের বিচার-বুদ্ধি,আবেগ-অনুভূতি থাকবে। এটা হলে পৃথিবীর নিয়ন্ত্রণে মানুষেরা থাকলেও পৃথিবীর সকল কার্যক্রম চালাবে রোবটেরা। সোজা কথায়, মানবজাতির ধ্বংস ত্বরান্বিত হবে।

 

 

সাইমুম সালেহীন

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 533 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 614 বার দেখা হয়েছে
07 অগাস্ট 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Arnab Das (220 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 554 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 2,375 বার দেখা হয়েছে
25 মার্চ 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,954 টি প্রশ্ন

18,664 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,638 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1220 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. 8kbettrucom

    100 পয়েন্ট

  4. appsunwinvip

    100 পয়েন্ট

  5. mb88autos

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...