বুদবুদ (bubbles) কেন গোলাকার হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
962 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
এক টুকরা পাটখড়ি বা পেপসি খাওয়ার স্ট্রর এক মাথা সাবান-পানিতে ডুবিয়ে অপর প্রান্ত দিয়ে ধীরে ধীরে ফুঁ দিলে সাবানের বুদ্বুদ (সোপ বাবল) তৈরি হয়। এর আকার সব সময়ই গোল। বাতাসে ভেসে বেড়ায়। আমরা সব সময়ই সাবানের বুদ্বুদকে গোলাকার দেখতে অভ্যস্ত। কিন্তু কেন গোল তা কি আমরা কখনো ভেবে দেখেছি? গোল না হয়ে কেন চৌকোনা হয় না?

এর কারণ হলো, সাবান-পানির সারফেস টেনশন। এটা এক ধরনের আকর্ষণ শক্তি, যা পানির অণুগুলোকে টেনে এনে তাকে সম্ভাব্য ক্ষুদ্রতম আকার প্রদান করে। দেখা গেছে, বস্তু যত রকম আকার ধারণ করতে পারে তাদের মধ্যে গোলাকৃতি বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কম। পিরামিড, ঘন, ত্রিভুজ বা অনিয়মিত কোণের বাইরের দিকের তলের যে ক্ষেত্রফল তার চেয়ে ওই পরিমাণ পদার্থে তৈরি গোলকপৃষ্ঠের ক্ষেত্রফল কম।

পাইপে ফুঁ দিলে সাবানের পানি ফুলে ওঠে। এ অবস্থায় পাইপ থেকে মুক্ত করা মাত্রই সেটা সারফেস টেনশনের প্রভাবে গোলাকার ধারণ করে। বুদ্বুদের ভেতরের বাতাস বাইরের দিকে চাপ দেয় আর সারফেস টেনশনের শক্তি তাকে সমভাবে চেপে রাখে। বাতাসের চাপ বেশি হলে বুদ্বুদ ফেটে যাবে, আর কম হলে চুপসে যাবে।

বাবল গামের বেলায়ও প্রায় একই ব্যাপার ঘটে। তবে এখানে সারফেস টেনশনের পরিবর্তে গামের রাবারের স্থিতিস্থাপক শক্তি কাজ করে। সারফেস টেনশনের মতো স্থিতিস্থাপক শক্তিও সব সময় রাবারকে ক্ষুদ্রতম আকার দেওয়ার চেষ্টা করে। বাবল গাম মুখের বাতাসে ফুলিয়ে তুললে রাবারের স্থিতিস্থাপক শক্তি তাকে ভেতরের দিকে চাপ দেয়।

এই দুই চাপের ভারসাম্য তাকে বেলুনের মতো গোল করে রাখে।

Source: Quora
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)

image

বাবল গামের বেলায়ও প্রায় একই ব্যাপার ঘটে। তবে এখানে সারফেস টেনশনের পরিবর্তে গামের রাবারের স্থিতিস্থাপক শক্তি কাজ করে। সারফেস টেনশনের মতো স্থিতিস্থাপক শক্তিও সব সময় রাবারকে ক্ষুদ্রতম আকার দেওয়ার চেষ্টা করে। বাবল গাম মুখের বাতাসে ফুলিয়ে তুললে রাবারের স্থিতিস্থাপক শক্তি তাকে ভেতরের দিকে চাপ দেয়।

এই দুই চাপের ভারসাম্য তাকে বেলুনের মতো গোল করে রাখে।

Habib

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 976 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 1,191 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,596 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. fifa8xbet

    100 পয়েন্ট

  3. ValenciaOToo

    100 পয়েন্ট

  4. Win79guide1

    100 পয়েন্ট

  5. mn88boats

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...