API কী? এর কাজ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
519 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (39,270 পয়েন্ট)
এপিআই এর সম্পূর্ণ রুপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (Application Programing Interface)। একজন সাধারন ইউজার হিসেবে কখনোই এর মান দিয়ে এর কাজ বোঝা সম্ভব নয়, চলুন সহজ করে সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করি।

এপিআইকে মূলত এক ধরনের টুল বলতে পারেন যেটা একটি সফটওয়্যারকে আরেকটি আলাদা সফটওয়্যারের সাথে কানেক্ট করতে এবং একই রুলে চলতে সাহায্য করে। এখন ধরুন আপনি একজন ৩ডি মডেলার এবং আপনার একজন প্রতিবেশী হলেন সিভিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার সাহেব আপনার কাছ থেকে তার নেক্সট প্রজেক্টের জন্য একটি ৩ডি মডেল ডিজাইন করিয়ে নিতে চান।

কিন্তু সমস্যা হচ্ছে আপনি কথা বলেন বাংলা ভাষায় আর আপনার প্রতিবেশী ইঞ্জিনিয়ার কথা বলেন চাইনিজ ভাষায়, তাহলে আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন কীভাবে? অবশ্যই আপনাদের একজন অনুবাদকের প্রয়োজন পড়বে, যিনি উভয় ভাষা জানেন এবং আপনাদের একে অপরেরটা বুঝিয়ে দিতে পারবেন। এপিআইকে আপনি এই উদাহরনের অনুবাদকের সাথে তুলনা করতে পারেন, এটি এমন একটি টুল যেটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বোঝে এবং একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে দেয়।

যেকোনো প্রোগ্রামের সাথে এপিআই যুক্ত করানো যেতে পারে এবং সেটিকে আলাদা প্রোগ্রামের সাথে কানেক্ট করা যেতে পারে। ধরুন আপনার উইন্ডোজ কম্পিউটারের নোটপ্যাডে আপনি কিছু লিখলেন এবং সেটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। এবার আপনার নোটপ্যাড প্রোগ্রামটি যদি প্রিন্টারের এপিআই এর সাথে সংযুক্ত থাকে তবে নোটপ্যাড প্রিন্টারকে সরাসরি আদেশ দিতে পারবে এবং প্রিন্ট করাতে পারবে। আবার ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন যেখান থেকে যেকোনো প্রতিষ্ঠানের এবং যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখতে পাওয়া সম্ভব।

তবে আপনার সাইটটিকে সমস্ত রেজাল্ট সাইট এবং তাদের ডাটাবেজের সাথে এপিআই এর মাধ্যমে কানেক্ট করতে হবে। কোন ইউজার যখন কোন রেজাল্ট জানতে চেয়ে আপনার সাইটে অনুসন্ধান করবে, এপিআই তখন ঐ রেজাল্ট সাইটের ডাটাবেজ চেক করবে এবং তার সামনে ঐ ডাটাবেজ থেকে রেজাল্ট প্রদর্শিত করবে। এভাবে এপিআই এর অনেক সুবিধা রয়েছে, যেগুলোর মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন বা অনেক ওয়েবসাইটকে একত্রিত করে আরো বেটার এবং সহজে সেবা প্রদান করা হয়ে থাকে।

ধরুন আপনার কাছে একটি আবহাওয়া অ্যাপ আছে যেটা আপনার লোকাল অবস্থানের আবহাওয়া বার্তা প্রদান করে। কিন্তু চিন্তা করে দেখুন, যদি এই অ্যাপটিকে সারাদেশের সকল লোকাল অ্যাপের সাথে যুক্ত করানো যায় তবে একটি অ্যাপ থেকেই আপনি সারাদেশের আবহাওয়া বার্তা পেতে পারবেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 810 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 452 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 631 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 712 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 423 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,318 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. jalwagamesin

    100 পয়েন্ট

  3. carismaticoshispanos

    100 পয়েন্ট

  4. daftarlinksitusslot

    100 পয়েন্ট

  5. 79king1black

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...