যমজ ভাইদের ফিঙ্গারপ্রিন্ট কি একই হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
964 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)
মায়ের গর্ভে ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্বে হরমোনের মাত্রা ও অন্যান্য পরিস্থিতির প্রভাবের কারণে আঙুলের দাগগুলো ভিন্ন ভিন্ন হয়। যেমন ভ্রূণ দুটির ওপর রক্তচাপের পার্থক্য, পুষ্টির গ্রহণমাত্রা, গর্ভে কার অবস্থান কোনখানে এবং আঙুলের বিকাশ কার কীভাবে হচ্ছে—এসব বিষয় আঙুলের ছাপের গঠনকে প্রভাবিত করে। এ জন্য অভিন্ন যমজদের জেনেটিক গঠন অভিন্ন হলেও আঙুলের ছাপ অভিন্ন নয়।

 

সাধারণ যমজেরা অভিন্ন যমজদের মতো একটি আদি ভ্রূণকোষ থেকে নয়, মায়ের গর্ভে দুটি আলাদা ডিম্বকোষ নিষিক্ত হয়ে বিকশিত হয়। সাধারণত মায়ের গর্ভে মাসে একবার একটি ডিম্বকোষই আসে এবং সেটি নিষিক্ত হয়। এরপর ভ্রূণকোষটি বিকশিত হয়ে একজন সন্তানই জন্ম নেয়। কিন্তু ব্যতিক্রম হিসেবে কখনো মায়ের গর্ভে যদি দুটি ডিম্বকোষ এসে যায়, তাহলে আলাদাভাবে দুটি ডিম্বকোষ নিষিক্ত হয়ে যমজ সন্তান জন্ম নেয়। যেহেতু পিতার দুটি পৃথক শুক্র কোষ (স্পার্ম) আলাদাভাবে দুটি ডিম্বকোষকে নিষিক্ত করে, তাই সৃষ্ট আলাদা ভ্রূণকোষ দুটির (জাইগোট) আলাদা ডিএনএ বা জেনেটিক গঠন থাকে। এ যমজদের চেহারা ও চালচলনে বেশ মিল। এ মিল অনেকটা আপন ভাইবোনের মতো বা এর চেয়ে একটু বেশি মিল থাকে। তবে এদের একজন বোন ও অপর জন ভাই হতে পারে। তারপরও বেশ মিল থাকে তাদের মধ্যে। কিন্তু এদের আঙুলের ছাপ কখনো হুবহু এক হয় না।

 

অন্যদিকে,

অভিন্ন যমজরা সব ব্যাপারে অভিন্ন হয়, তাদের জেনেটিক গঠনও হুবহু এক হয়, তাহলে তাদের আঙুলের ছাপও অভিন্ন, অর্থাৎ হুবহু এক হওয়ার কথা নয়? এর উত্তর হলো, না, এক নয়। ডিএনএ অভিন্ন হলেও দুজনের আঙুলের ছাপ ভিন্ন ভিন্ন হয়।

©Nishant Tasnim

1 উত্তর

0 টি ভোট
করেছেন (340 পয়েন্ট)

একদমই না।

আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যায়নি বা জমজ ভাই পাওয়া যায়নি যে তাদের ফিঙ্গারপ্রিন্ট এক।

জমজ ভাই বোনদের জিনগত বৈশিষ্ট্য এক হতে পারে তাদের আচরণ অনেকটা এক হতে পারে কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আলাদা ।

মাতৃগর্ভে থাকার সময় জমজ শিশুদের বৈশিষ্ট্য প্রায় এক প্রাকৃতিক হয় কিন্তু যখন শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে । তখন পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এর সংস্পর্শে এসে জমজ শিশুদের দেহের বহির্ভাগ এর আংশিক পরিবর্তন ঘটে।

কিন্তু তাদের হাতের ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ আলাদা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 526 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 541 বার দেখা হয়েছে
08 সেপ্টেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদীহাসান২০২ (120 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 453 বার দেখা হয়েছে
07 নভেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 386 বার দেখা হয়েছে

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,163 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 60 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...