পেইন কিলার কিভাবে কাজ করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
1,166 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (5,630 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

পেন কিলার বলতে যেটা বোঝানো হয় তা হল NSAID অর্থাৎ non steroidal anti-inflammatory drugs। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে, প্যারাসিটামল জাতীয় ওষুধ জ্বরের সাথে সাথে ব্যাথা উপশমের জন্য ব্যবহার করা হলেও প্যারাসিটামল কিন্তু পেন কিলার বা NSAID নয়। তাই দুটোর ক্ষেত্রে মোড অফ অ্যাকশনের মধ্যেও যথেষ্ট পার্থক্য আছে।

image

আমাদের শরীরে সর্বত্র স্নায়ু বা নার্ভ এন্ডিংস উপস্থিত। কোনো জায়গায় ব্যাথা লাগলে সেখানে উপস্থিত কিছু নার্ভ সেই ব্যাথাকে সেন্স করতে পারে এবং তৎক্ষণাৎ ব্রেনকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে। আঘাত প্রাপ্ত টিস্যুর কোষগুলি prostaglandin নামে একটি রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এবং আমাদের দেহের নার্ভ এই রাসায়নিকটির প্রতি যথেষ্ট সেনসিটিভ। তাই prostaglandin রিলিজ হওয়ার সাথে সাথে তা নার্ভ এন্ডিং এর মাধ্যমে ব্রেনে পৌঁছায়। এবং আমাদের ব্রেনও মুহূর্তে সচেতন হয়ে যায় যার বহিঃপ্রকাশ হিসাবে ব্যথার অনুভব হয়। শুধুমাত্র আঘাতের উপস্থিতিই নয়, আঘাত কতটা গুরুতর অথবা আমাদের দেহে কোথায় তার অবস্থান সবকিছুর তথ্যই ব্রেনে পৌঁছে দেয় আমাদের স্নায়ুতন্ত্র যার ওপর নির্ভর করে ব্যথার তীব্রতা।

পেন কিলার আমাদের শরীরে প্রবেশ করে আঘাতপ্রাপ্ত কোষগুলি থেকে prostaglandin এর নিঃসরণকে কমিয়ে দিতে চায়। ফলে নার্ভ আমাদের ব্রেনে আর ব্যাথা সংক্রান্ত কোনো বার্তা প্রেরণ করতে পারে না। অন্যদিকে প্যারাসিটামল সরাসরি ব্রেনে কাজ করে ব্যথার অনুভূতিকে কমানোর চেষ্টা করে। যেহেতু পেইন কিলার ব্রেইন এবং আঘাত প্রাপ্ত কোষ, এই দুইয়ের সংযোগটাকেই বিচ্ছিন্ন করে দেয় তাই ব্যাথা কমানোর ক্ষেত্রে পেইনকিলার প্যারাসিটামলের থেকে অনেক বেশি কার্যকরী। তবে অনিয়ন্ত্রিত এবং অতিরিক্ত পেইনকিলার কিন্তু শরীরে ভয়ঙ্কর পার্শ্বপ্রতক্রিয়া ডেকে আনতে পারে। সেই কারণে, ইন্টারনেটে থাকা তথ্যের ওপর ভরসা করে অথবা চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় সময় - অসময় পেইন কিলার খাবেন না। বিশেষজ্ঞের পরামর্শ মেনে ওষুধ খাওয়ার চেষ্টা করাটাই শ্রেয়।

image

তথ্যসূত্র: How Do Pain Relievers Work? - Johns Hopkins All Children's Hospital

©qoura

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
পেন কিলার আমাদের শরীরে প্রবেশ করে আঘাতপ্রাপ্ত কোষগুলি থেকে prostaglandin এর নিঃসরণকে কমিয়ে দিতে চায়। ফলে নার্ভ আমাদের ব্রেনে আর ব্যাথা সংক্রান্ত কোনো বার্তা প্রেরণ করতে পারে না। অন্যদিকে প্যারাসিটামল সরাসরি ব্রেনে কাজ করে ব্যথার অনুভূতিকে কমানোর চেষ্টা করে। যেহেতু পেইন কিলার ব্রেইন এবং আঘাত প্রাপ্ত কোষ, এই দুইয়ের সংযোগটাকেই বিচ্ছিন্ন করে দেয় তাই ব্যাথা কমানোর ক্ষেত্রে পেইনকিলার প্যারাসিটামলের থেকে অনেক বেশি কার্যকরী। তবে অনিয়ন্ত্রিত এবং অতিরিক্ত পেইনকিলার কিন্তু শরীরে ভয়ঙ্কর পার্শ্বপ্রতক্রিয়া ডেকে আনতে পারে। সেই কারণে, ইন্টারনেটে থাকা তথ্যের ওপর ভরসা করে অথবা চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় সময় অসময় পেইন কিলার খাবেন না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+12 টি ভোট
1 উত্তর 751 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 747 বার দেখা হয়েছে
04 অক্টোবর 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন RUBAYET (970 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 507 বার দেখা হয়েছে
09 জানুয়ারি 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন DINAR694 (120 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,097 বার দেখা হয়েছে
08 জুলাই 2022 "বাংলাদেশ ও বিশ্ব" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mahfuzur Rahman RM (9,390 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,127 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. webcacuoclive

    100 পয়েন্ট

  3. tk688vncom

    100 পয়েন্ট

  4. 8kbet8org4

    100 পয়েন্ট

  5. keonhacaiviva88com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...