চন্দ্রগ্রহণ কী এবং এটি কীভাবে হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
444 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
চন্দ্রগ্রহণ:
 
পৃথিবীর  নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো যখন পৃথিবীর একপাশে পড়ে তখন পৃথিবীর অন্যপাশে ছায়া পড়ে।
এই ছায়াকে বলে প্রচ্ছায়া (Umbra)। যখন প্রচ্ছায়ার মধ্য দিয়ে চাঁদ চলাচল করে তখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবী থাকে এ তিনটির মধ্যস্থানে, সূর্যের আলো চাঁদে পড়ে না ও চাঁদের পৃষ্ঠ অনুজ্জ্বল হয়ে পড়ে। কারণ, পৃথিবী থেকে দেখতে সূর্যকে চাকতির মতো লাগে।
প্রচ্ছায়া একটি ছায়া অঞ্চল দিয়ে ঘেরা যার নাম Penumbra। এ ব্যাপারটাও সেসময় চাঁদের অনুজ্জ্বলতার জন্য দায়ী। চাঁদ যখন প্রচ্ছায়ার ভেতর দিয়ে যায় সূর্যের সরাসরি আলো আর চাঁদে পড়ে না। তবে সূর্যের কিছু রশ্মি এতে তখনও পৌঁছে। পৃথিবীর বায়ুর মাধ্যমে তা বেঁকে যায়।
এই বেঁকে যাওয়া রশ্মির কিছু চাঁদের পৃষ্ঠে পৌঁছে, যদিও চাঁদ তখন পৃথিবীর পেছনে। এই প্রক্রিয়ার ফলে চাঁদ তামাটে রং ধারণ করে। এ ঘটনা চন্দ্রগ্রহণের মাঝামাঝি সময়ে দেখা। যায় । চন্দ্রগ্রহণ প্রতিবার পূর্ণচন্দ্রে ঘটে না কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর দিকে কিছুটা হেলানো। একবার চন্দ্রগ্রহণ ঘটতে পূর্ণচন্দ্রের আবির্ভাব থাকতে হয়। যদি সংযোগস্থলের আগে বা পরে পূর্ণচন্দ্রের উপস্থিতি হয়, তাহলে প্রচ্ছায়া অঞ্চলের চন্দ্রগ্রহণ দেখা যায়। ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী থেলিস চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিয়েছিলেন আরও অনেক জটিল পদ্ধতির মাধ্যমে। তিনি জানতেন যে সূর্য ও চাঁদ প্রতি ১৮ বছর ১০ দিনে একই অবস্থানে একবার আসে। যেটি তথাকথিত Saros’ নামে পরিচিত। অতএব পরের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণও ১৮ বছর ১০ দিনে হবে (যা প্রতি পাঁচটি লিপ ইয়ার পরে হয়)। প্রাকৃতিকভাবে এদের অবস্থানগুলো পুরোপুরি একই হয় না ও পরের চন্দ্রগ্রহণটি অবিকল হুবহু ঘটে না। তবে ক্যালডিয়ান জ্যোতির্বিজ্ঞানীদের পদ্ধতি ব্যাবহার করে থেলিস চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিতে সক্ষম হয়েছিলেন। যদিও তিনি জানতেন না গ্রহণের কারণ কী?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+20 টি ভোট
5 টি উত্তর 1,968 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 324 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 536 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 379 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,972 জন সদস্য

49 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. 365 stores

    120 পয়েন্ট

  2. SerpSpur

    120 পয়েন্ট

  3. buharkeyf05

    100 পয়েন্ট

  4. evolivecasino88

    100 পয়েন্ট

  5. loto188mba

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...