1/0 = Infinity কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,553 বার দেখা হয়েছে
"গণিত" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (4,010 পয়েন্ট)

বেশ কয়েকভাবেই বিষয়টির উত্তর দেওয়া যেতে পারে।

উত্তরটি আমার সবচেয়ে পছন্দের বইগুলোর একটি " অঙ্ক ভাইয়ার " আলোকে দেয়ার চেষ্টা করছি।  

প্রথমে চিন্তা করুন, ১০ কে আপনি ৫ দিয়ে ভাগ করছেন। এর দ্বারা কি বুঝলেন? আপনি যদি এটি ভেবে থাকেন আপনি ১০ কে ৫ ভাগে ভাগ করবেন তাহলে আসে ২। মানে ১০ কে যদি আপনি ৫ টি ভাগে ভাগ করতে চান তাহলে প্রত্যেক ভাগে ২ করে পড়বে। তার মানে আপনি যদি ৪ কে ২ দিয়ে ভাগ দেন তার মানে ৪ কে আপনি ২ ভাগে ভাগ করছেন। তাহলে মনে প্রশ্ন জাগবে, ১০ কে ০ দিয়ে ভাগ দেয়ার মানে তো ০ ভাগে ভাগ করা তার মানে তো ১০ ই হওয়ার কথা। কিংবা ১ কে ০ দিয়ে ভাগ দেয়ার মানে তো ০ ভাগে ভাগ করা মানে ১ হবে!

কিন্তু এবার চিন্তা করুন আপনি আপনার কাছে ১০ টি কলম আছে আপনি ঐ ১০ টি কলমকে ৫ জনের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে আমি যদি ঐ ৫ জনের যে কাউকে জিজ্ঞাসা করি যে সে কয়টি কলম পেয়েছে? তাহলে উত্তরে সে বলবে ২ টি।

এবার আপনি ০ জনের মধ্যে ভাগ করে দিলেন অর্থাৎ কাউকে দিলেন না। আর এর ফলে আমি কাকে জিজ্ঞাসা করব যে সে কয়টি পেয়েছে !

অর্থাৎ এখানে আমি জানাতে পারছি না উত্তর যে, আসলে প্রত্যেকে কয়টি করে পেয়েছে। আর এর দরুন আমাকে বলতে হয় আমি জানি না যে প্রত্যেকে কয়টি করে পেয়েছে। আর এই না জানাকেই বলতে পারেন অসজ্ঞায়িত। ঠিক একইভাবে ১/০ হচ্ছে অসজ্ঞায়িত।

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)

কোণ কিছুকে তখনই অসঙ্গায়িত বলা হবে, যদি সেটাকে গনিতের মৌলিক স্বীকার্য দ্বারা সংজ্ঞায়িত করা না যায়।
এই লাইনটা আমাকে অসঙ্গায়িত বুঝার জন্য অনেক সাহায্য করেছিল। এই লাইনটা পেয়েছি গণিত অলিম্পিয়াডের ফোরাম সাইটে তারিক আদনান মুন ভাইয়ের একটা রিপ্লাইতে।

আমরা উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করবো। উদাহরণ হিসেবে আমরা নিবো আমাদের অতি পরিচিত একটা এক্সপ্রেশন ১/০ । ১/০ = অসঙ্গায়িত। কেন অসঙ্গায়িত?
আমরা দেখি আমরা আসলে এখানে কি করতে চাচ্ছি? আমরা ১ বা যেকোন সংখ্যা কে ০ দ্বারা ভাগ করতে চাচ্ছি। ওকে এখন ম্যাথমেটিক্সে ভাগ বলতে কী বুঝায় সেটা আবার একটু দেখে নিতে পারো।
তো ১/০ = ? মানে ব্যাপারটা কি বোঝাচ্ছে? ০ এর সাথে কত গুন করলে ১ পাওয়া যাবে? কি অদ্ভুত! ম্যাথমেটিক্সের মৌলিক স্বীকার্য থেকে বা গুনের সংজ্ঞা থেকে আমরা পাই যে, শূন্য(০) এর সাথে যেকোণ সংখ্যা গুন করলে একমাত্র শুন্য(০) ছাড়া আর কিছু পাওয়া যায় না।

তো, ০ এর সাথে কত গুন করলে ১ পাওয়া যাবে? এমন কোন সংখ্যা নেই যার সাথে শূন্য গুন করলে ১ পাওয়া যাবে।
তাহলে, ১/০ = কত? ১/০ কত সেটা আমরা জানি না, ১/০ কে গনিতের মৌলিক স্বীকার্য দ্বারা সংজ্ঞায়িত করা যায় না। তাই ১ বা যেকোন সংখ্যা কে শুন্য(০) দ্বারা ভাগ করা যায় না।
১/০ = অসঙ্গায়িত।

ক্রেডিট - নাসির 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 647 বার দেখা হয়েছে
05 মে 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tasmia Niha (320 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 562 বার দেখা হয়েছে
08 অক্টোবর 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 946 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন JannatulFerdous (2,850 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 319 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,039 জন সদস্য

271 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 271 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. tg88pccom

    100 পয়েন্ট

  4. 88clbgripe

    100 পয়েন্ট

  5. jboarmy

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...