পৃথিবীর কোনো দেশে দিনের আলো থাকে 22ঘন্টা এমন হওয়ার কারণ কী? ঘন্টা আবার কোনো দেশে 12 ঘন্টা - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
1,014 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
Warman Hasbi-

পৃথিবীর ঠিক বিপরীত দুই দিকে আছে দুই মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুই মেরু বরাবর সোজা দাগ টানলে যা হবে তাকে বলে অক্ষ রেখা, এই রেখা একদম সোজা না ২৩.৫ ডিগ্রী কাত হয়ে আছে(১ম কমেন্টের ছবিতে দেখুন), এবং এভাবে কাত হয়ে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে।

তাই বছরের অর্ধেক সময় উত্তর মেরু থাকে সূর্যের দিকে কাত হয়ে আর তখন দক্ষিন মেরু সূর্যের বিপরীত দিকে ঘুরে, ফলে বছরে ছয় মাস উত্তর মেরুতে দিন ঠিক সেই ছয় মাস দিক্ষিণ মেরুতে রাত, পরের ছয় মাস আবার এর বিপরীত।(Science Bee)

১ম কমেন্টের ছবিতে যে আর্কটিক সার্কেল নামক গোল দাগটি দেখতে পাচ্ছেন এই এরিয়ার ভেতরের স্থানগুলোতে এরকম ঘটে, ছবিটিতে উত্তর মেরু সূর্যের দিকে হেলানো, এখন কল্পনা করুন যে দেশটি ছবির উত্তর মেরুর একদম কাছে (আর্কটিক সার্কেল এর কাছাকাছি)  পৃথিবী যখন ঘুরবে সেই দেশটি সূর্যের আলোবিহীন খুব অল্প সময় থাকবে ফলে সেখানে ছোট রাত এবং দীর্ঘ দিন (১ম কমেন্টের ছবির কালো দাগ দেয়া জায়গাটি দেখুন এবং অক্ষ রেখা বরাবর পৃথিবীর ঘূর্ণন কল্পনা করুন)।

‍উত্তর মেরুর কাছাকাছির দেশ নরওয়ে ১ম কমেন্টের ছবির অবস্থায় যখন থাকে তখন সেখানে ১৮ ঘন্টার বেশি সূর্যের আলো থাকে, আবার গ্রীনল্যান্ড যা প্রায় উত্তর মেরুতেই অবস্থিত এবং ছবির আর্কটিক সার্কেল এর ভেতরেই এর অবস্থান সেখানে কিছুদিন ২৪ ঘন্টাই সূর্যের আলো থাকে মানে ২৪ ঘন্টাই দিন(১ম কমেন্টের ছবির লাল দাগ দেয়া জায়গাটি দেখুন এবং অক্ষ রেখা বরাবর পৃথিবীর ঘূর্ণন কল্পনা করুন)।

ঠিক ঐ সময় ই আবার বিপরীতে মানে দক্ষিণ মেরুর কাছের দেশগুলোতে দীর্ঘ রাত কারণ সেখানে সূর্যের আলো কম সময় পায়(১ম কমেন্টের ছবির নীল দাগ দেয়া জায়গাটি দেখুন এবং অক্ষ রেখা বরাবর পৃথিবীর ঘূর্ণন কল্পনা করুন)।(Science Bee)

এবং পৃথিবী এভাবে কাত হয়ে নিজ অক্ষে ঘুরতে থাকে যার ফলে দিন রাত হয়, এবার ভাবুন ত পৃথিবী সূর্যের বাম দিকে যখন আছে তখন উত্তর মেরু সূর্যের দিকে হেলানো কিন্তু যখন পৃথিবী সূর্যের ডান দিকে আসবে তখন কিন্তু উত্তর মেরু সূর্যের বিপরীতে হেলানো হবে আর দক্ষিণ মেরু (নিচের দিকটা) সূর্যের দিকে হেলানো হবে তাই তখন দক্ষিন মেরুর দেশগুলোয় দিন বড় অনেক।

 

Warman Hasbi  |  Science Bee-বিজ্ঞান গ্রুপ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 677 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,443 বার দেখা হয়েছে
+3 টি ভোট
6 টি উত্তর 3,941 বার দেখা হয়েছে
15 এপ্রিল 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Linza Reza (2,670 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 1,078 বার দেখা হয়েছে

10,993 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,001 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...