দুধ চা বেশি খেলে স্কিনে মেলানিন বেড়ে যায়,মানুষ কালো হয়ে যায়।এটা কি আসলেই সত্যি? কোনো ব্যাখা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
7,698 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+6 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

Abdullah Al Amin- চা পান করলে কি গায়ের চামড়া কালো হয়ে যায়? নানাভাবে নানাজনে কথাটি বলে থাকেন। ফলে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যায় না কথাটি। কিন্তু চা খেলে যদি বাস্তবিকই কেউ কালো হয়ে যেত, তাহলে তো ইংরেজ ও আইরিশদের গায়ের রং আগে চেঞ্জ হতো। কিন্তু এমনটা তো হয়নি। দিনে ১০-১২ কাপ খেলেও না। তাহলে?
আসলে কে কালো হবে, কে ফর্সা তা অনেকাংশেই নির্ভর করে ত্বকের অন্দরে থাকা মেলানিন নামে একটি উপাদানের উপর। আর এমন কোনো গবেষণা আজ পর্যন্ত হয়নি যা প্রমাণ করে যে চা খেলে মেলানিনের পরিমাণ বেড়ে যায়, ফলে ত্বক কালো হতে শুরু করে। তাই চা খেলে কালো হয়ে যাব- এই ধরণাটাকে কতটা গুরুত্ব দেয়া যে পারে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
জিনগত কারণ এবং রোদে কতটা সময় কাটানো হচ্ছে, এই দুটি বিষয়ের উপর গায়ের রং অনেকাংশেই নির্ভর করে থাকে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ বলেন, আমাদের শরীরকে ভালো রাখতে লিকার চা এবং গ্রিন টি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই কোনো কারণেই চা-কে ভিলেন না বানালেও চলে। তা-ই বলে চা আপনাকে পান করতেই হবে, তা বলা হচ্ছে না। চা পান করবেন কী করবেন না, তা আপনার ইচ্ছা।

অবশ্য অনেকে নানা গবেষণা, সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলেন, চায়ের আছে নানা গুণ। তাদের বলা সেইসব গুণের কথা কি কিছু শুনবেন? তবে শুনুন :
চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট: একাধিক রোগের উপসমে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও অ্যান্টি-অক্সিডেন্টের কোনো বিকল্প হয় না বললেই চলে। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক এবং শরীরকে বাঁচাতেও এই উপাদনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো একথা বলতেই হয় যে, সুস্থ এবং সুন্দর থাকতে প্রতিদিন লাল চা অথবা গ্রিন টি খাওয়া শুরু করুন।

Source: https://www.mfine.co/article/does-drinking-tea-make-your-skin-darker/

0 টি ভোট
করেছেন (470 পয়েন্ট)
চায়ে বিদ্যমান ট্যানিক এসিড ও অন্যান্য উপাদান মেলানিন বৃদ্ধিতে তেমন কোনো ভূমিকা রাখে না,বরং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে।দুধও উপাদেয় খাদ্য যা ত্বকের জন্য উপকারী।এরা একত্রেও ত্বকের সৌন্দর্য নষ্ট করে না।তবে দুধ  ও চায়ের উপাদানের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এদের গুণাগুণ নষ্ট হয়ে যায়।তাই দুধ চা পান না করাই শ্রেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
3 টি উত্তর 5,166 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,337 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 1,062 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 886 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,599 জন সদস্য

90 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 90 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. trangcacuocbongda100

    100 পয়েন্ট

  4. okviptopus2

    100 পয়েন্ট

  5. 789clubsloan

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...