চোখের পানি নোনতা/লবণাক্ত হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,225 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

4 উত্তর

+4 টি ভোট
করেছেন (10,660 পয়েন্ট)
আমরা যখন কোনো ব্যাপারে কষ্ট পাই কিংবা অনেক সুখ অনুভব করি তখন আমাদের চোখে পানি চলে আসে। এটি আমাদের শারীরিক স্বাভাবিক প্রক্রিয়া।

যদি এই চোখের পানি কখনো মুখে চলে যায় তখন অনেকেই লক্ষ্য করে থাকবেন যে এটি লবণাক্ত। কিন্তু কেন এই লবণাক্তটা? আমদের চোখের পানিতে লবণ আসার মূল কারণ কি? সত্যি কথা বলতে আমাদের দেহ থেকে নিঃসৃত সকল ধরণের পানিই লবণাক্ত হয়ে থাকে।

কারণ আমাদের দেহের ভেতরে রয়েছে NaCl. রি সোডিয়াম ক্লোরাইডের অতিরিক্ত অংশ দেহের পানি জাতীয় সকল কিছুর সাথে মিশে যায়। শুধুমাত্র এই সোডিয়াম ক্লোরাইডের মিশ্রনের তারতম্যের কারণে লবণাক্ত কম বেশি হয়ে থাকে।

আমাদের চোখের পানিতে ১% NaCl নামক লবণ থাকে যার কারণে এটি লবণাক্ত হয়। আমাদের ঘামে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ থাকে ৩% এবং রক্তে থাকে ১% এর চাইতে কম। সেকারণে ঘাম বেশি লবণাক্ত এবং রক্ত কম লবণাক্ত হয়ে থাকে।
+1 টি ভোট
করেছেন (4,990 পয়েন্ট)
চারদিক ভালোভাবে দেখার জন্য চোখের মণি সব সময় নড়াচড়া করে। এ জন্য চোখ ভেজা থাকতে হয়। চোখের পানি সামান্য নোনা থাকলে সেটা চোখ পিচ্ছিল রাখতে সাহায্য করে। চোখের পানিতে বিভিন্ন রকম লবণ দ্রবীভূত হয়। এই লবণ সম্ভবত আসে রক্ত থেকে।

আমরা যে খাবার খাই, তার একটি উপাদান লবণ। শরীরের পাকস্থলী খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে। এ সময় লবণ রক্তপ্রবাহে সঞ্চালিত হয়। ল্যাক্রিম্যাল গ্ল্যান্ড থেকে চোখের পানি বের হয়। এই গ্ল্যান্ড দিয়ে রক্ত সঞ্চালিত হওয়ার সময় চোখের পানি লবণাক্ত হয়ে পড়ে।

চোখের পানিতে লবণ কতটা ও কী অনুপাতে আছে, তার রাসায়নিক বিশ্লেষণ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৭৯১ সালে, ফরাসি রসায়নবিদ ল্যাভয়সিঁয়ে সম্পাদিত একটি বৈজ্ঞানিক সাময়িকীতে। সেখানে উল্লেখ করা হয় যে চোখের পানিতে সবচেয়ে বেশি রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এটা হলো সেই লবণ, যা আমরা রান্নার সময় ব্যবহার করি। এরপরই উল্লেখযোগ্য পরিমাণ লবণ হলো পটাশিয়াম ক্লোরাইড। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাঙ্গানিজসহ আরও কিছু উপাদান, যা লবণ তৈরিতে সাহায্য করে।

১৯৫০ সালে এক পরীক্ষায় দেখা গেছে, চোখের পানিতে সোডিয়ামের ঘনত্ব যতটা, রক্তের মূল উপাদান রক্তরসেও ততটা। সে জন্য রক্তের স্বাদও নোনা। রক্তরসের এই সোডিয়ামই চোখের পানিকে নোনা করে।

প্রশ্ন হলো, নোনা পানিতে তো চোখ জ্বালা করার কথা, সেই অস্বস্তি হয় না কেন? আসলে চোখের পানি নোনা হলেও তাতে লবণের ভাগ খুবই কম। এত হালকা নোনা হওয়ার কারণেই চোখের পানিতে তেমন কোনো অস্বস্তিবোধ হয় না।

তথ্যসূত্রঃ প্রথম আলো
0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
চোখের পানি সামান্য নোনা থাকলে সেটা চোখ পিচ্ছিল রাখতে সাহায্য করে। চোখের পানিতে বিভিন্ন রকম লবণ দ্রবীভূত হয়। এই লবণ সম্ভবত আসে রক্ত থেকে।

আমরা যে খাবার খাই, তার একটি উপাদান লবণ। শরীরের পাকস্থলী খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে। এ সময় লবণ রক্তপ্রবাহে সঞ্চালিত হয়। ল্যাক্রিম্যাল গ্ল্যান্ড থেকে চোখের পানি বের হয়। এই গ্ল্যান্ড দিয়ে রক্ত সঞ্চালিত হওয়ার সময় চোখের পানি লবণাক্ত হয়ে পড়ে।

চোখের পানিতে লবণ কতটা ও কী অনুপাতে আছে, তার রাসায়নিক বিশ্লেষণ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৭৯১ সালে, ফরাসি রসায়নবিদ ল্যাভয়সিঁয়ে সম্পাদিত একটি বৈজ্ঞানিক সাময়িকীতে। সেখানে উল্লেখ করা হয় যে চোখের পানিতে সবচেয়ে বেশি রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এটা হলো সেই লবণ, যা আমরা রান্নার সময় ব্যবহার করি। এরপরই উল্লেখযোগ্য পরিমাণ লবণ হলো পটাশিয়াম ক্লোরাইড। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাঙ্গানিজসহ আরও কিছু উপাদান, যা লবণ তৈরিতে সাহায্য করে।

১৯৫০ সালে এক পরীক্ষায় দেখা গেছে, চোখের পানিতে সোডিয়ামের ঘনত্ব যতটা, রক্তের মূল উপাদান রক্তরসেও ততটা। সে জন্য রক্তের স্বাদও নোনা। রক্তরসের এই সোডিয়ামই চোখের পানিকে নোনা করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 928 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 393 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 640 বার দেখা হয়েছে
05 মে 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Musfiqur Rhaman Adib (4,990 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
06 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nil Nilanjona (160 পয়েন্ট)
+8 টি ভোট
3 টি উত্তর 1,328 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন EliusHHimel (10,290 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,138 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 105 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. rr88bizcomm

    100 পয়েন্ট

  3. five88vinsscom

    100 পয়েন্ট

  4. jin88twstore

    100 পয়েন্ট

  5. jd888info

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...