শীতের সময় ঘুম কেন বেড়ে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
363 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (6,700 পয়েন্ট)

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
যে কারণে শীতের সময় ঘুম বাড়ে

সূর্যের আলোর অভাব
শীতে দিন ছোট হয়ে যায়। এতে কাজের চক্রে পরিবর্তন আসে। দিন ছোট হওয়ার বিষয়টি বা সূর্যের আলোর ঘাটতি মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন নিঃসরণের পরিমাণ বাড়ায়। যে কারণে ঘুমঘুমভাব বাড়ে। আলো ও আঁধারের সঙ্গে এই হরমোন তৈরির যোগ রয়েছে। শীতে দিন ছোট, সূর্যের আলো কম পাওয়া যায় এবং রাত বড় হয়। তাই শরীর বেশি ঘুমাতে চায়।

ঘুম থেকে ঘরে আলো প্রবেশের জন্য জানালা খুলে দিন। বেশিরভাগ সময় সূর্যের আলোর কাছাকাছি থাকার চেষ্টা করুন। প্রয়োজনে কাজের সময় পরিবর্তন করুন। কাজের জায়গায় আলো বেশি রাখার চেষ্টা করুন।

 

ভিটামিন ডির অভাব
সূর্যের আলো ভিটামিন ডির অন্যতম উৎস। এটি পেতে সকালের আলোতে যেতে বলেন বিশেষজ্ঞরা। শীতে ঘর থেকে কম বের হওয়া হয় বলে ভিটামিন ডির অভাব হতে পারে। এতে শরীর ক্লান্ত লাগে। তেলযুক্ত মাছ, স্যামন, সারডিন, ম্যাকরেল ইত্যাদি খেতে পারেন। ডিমও ভিটামিন ডির আরেকটি উৎস। পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কীভাবে ডিম খাবেন, জেনে নিন। এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন।

 

ঘুমের ঘাটতি
ভালোভাবে না ঘুমালেও বেশি ঘুম পায়। অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুম শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ব্যাপী ঘুমান। ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় ঠিক রাখুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 12,651 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 780 বার দেখা হয়েছে
07 নভেম্বর 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Laisaafrinlisa (140 পয়েন্ট)
+9 টি ভোট
1 উত্তর 335 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 324 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,439 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...