Aurora তৈরি হওয়ার কারণ কি ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
618 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (65,620 পয়েন্ট)

2 উত্তর

+6 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

https://www.sciencebee.com.bd/qna/364/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BF

 

তীর্থঙ্কর শুভ্রাংশু জয়তু

 

আমাদের সূর্য্য অন্যান্য তারাদের তুলনায় একটি মাঝারি আকৃতির তারা হলেও আমাদের সৌরজগৎের হিসেবে এটি 'বিশাল' এক বস্তু। বিশাল এই বস্তুর প্রভাবও আমাদের পৃথিবীর মত 'ছোটর মধ্যে বড়' গ্রহের জন্য বিশাল।

প্রতি মুহূর্তেই সূর্য্য আয়নিত কণা বিকিরণ করছে। বিভিন্ন সময়ে মারাত্মক সৌর ঝড়ের কারণে এই বিকিরণের তীব্রতা অনেক গুণ বেড়ে যায়। ভীষণ শক্তিশালী এই বিকিরণ সারা সৌরজগৎে তড়িৎচৌম্বক তরঙ্গ হিসেবে ছড়িয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত এটি পৃথিবীকেও আঘাত করে।

এই বিকিরণ যখন আমাদের পৃথিবীর বায়ুমন্ডলের কণাগুলোকে আঘাত করে তখন তারা উত্তেজিত হয়। এই উত্তেজিত কণাগুলো আবার যখন সাধারণ অবস্থানে নেমে আসে, তখন তারা আলোর নিঃসরণ ঘটায়।

image

এখন যদি প্রশ্ন আসে, কেন আলো নিঃসৃত হয়? বা কণা উত্তেজিত হওয়ার সাথে আলো নিঃসৃত হওয়ার কী সম্পর্ক? তার উত্তরটা নিচে দিচ্ছি।

আমরা জানি একটা কণা একটি নিউক্লিয়াস এবং তার চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন নিয়ে গঠিত। তো যখন সূর্য্যের বিকিরণ এসে আমাদের বায়ুমন্ডলের কণাগুলোকে আঘাত করে তখন বায়ুমন্ডলের কণাগুলোতে থাকা ইলেকট্রন তাদের সাধারণ শক্তিস্তরের চেয়ে উচ্চ শক্তিস্তরে চলে যায়। তখন এই ইলেকট্রন/ইলেকট্রনগুলোকে উত্তেজিত ইলেকট্রন বলা হয়। আমাদের বাকি সবার মতন ইলেকট্রনও সাধারণ অবস্থাতেই থাকতে পছন্দ করে, তাই সেও তার সাধারণ অবস্থাতে ফিরতে চায়। এই সাধারণ অবস্থায় ফেরার জন্য তাকে কিছু পরিমাণ শক্তির বিকিরণ ঘটাতে হয়, যেটি আলো বা ফোটন হিসেবে নিঃসৃত হয়। আর এই যে আলোর নিঃসরণ ঘটছে, এই ব্যাপারটিকেই আমরা অরোরা বলে জানি।

এটিকে অরোরা বোরিয়ালিস বা নর্দান লাইটও বলা হয়ে থাকে। কানাডা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে এসব দেশে বেশ ভালোমত অরোরা দেখা যায়। অরোরার রঙ বেশীরভাগ সময়ে সবুজ হয় অক্সিজেনের কারণে। মাঝে মাঝে নীল বা লাল রঙের অরোরা দেখা যায় যেটির কারণ নাইট্রোজেন।

image

শুধু যে উত্তরেই অরোরা দেখা যায় তাই নয়, দক্ষিণেও অর্থাৎ অস্ট্রেলিয়া থেকেও অরোরা দেখা যায়। অস্ট্রেলিয়া থেকে অরোরার একটি ছবি দেখুন,

image

কেন পৃথিবীর সকল স্থানে অরোরা দেখা যায় না?

এর উত্তরে আমি বরং একটা ছবি দেখাই।

image

ছবিতে দেখা যাচ্ছে লোহার গুড়ো দন্ড চুম্বকের দুই মেরুতেই বেশী আকর্ষিত হয়েছে। মাঝেরদিকে তেমন একটা আকর্ষিত হয়নি। এবার মাথায় রাখুন, সূর্য্য থেকে আয়নিত কণা পৃথিবীকে আঘাত করে। এখন একটু ভাবুন।

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,513 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 456 বার দেখা হয়েছে
+13 টি ভোট
1 উত্তর 1,473 বার দেখা হয়েছে

11,016 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,472 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. dmktg20singhal

    140 পয়েন্ট

  5. SinghalIndustries22

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...