ব্যাঙ কি ভুমিকম্পের পুর্বাভাস বুঝতে পারে?বুঝলেও তা কিভাবে বুঝতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
157 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
ভুমিকম্পের পূর্বাভাস দিতে পারে ব্যাঙ এমনটাই বলছেন বিজ্ঞানীরা।ইতালির এক শহরে ব্যাঙের আচরণ নিয়ে গবেষণা করছিলেন একদল বিজ্ঞানী৷ হঠাৎ তারা একদিন দেখলেন, নিজেদের আবাস ছেড়ে সব ব্যাঙ উধাও৷ এ পরপরই সেখানে আঘাত হানল বড় এক ভূমিকম্প৷ আর এর দিন কয়েক পরেই দলে-বলে সব ব্যাঙ ফিরে এলো তাদের পুরনো জায়গায়৷
এই অদ্ভূত ঘটনা প্রথম যার নজরে আসে তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির গবেষক ৠাচেল গ্রান্ট৷

তিনি বলছেন, “সব ব্যাঙ যখন উধাও হয়ে গেল, তখন আমি খুব অবাক হয়েছিলাম৷ আমরা এই ব্যাঙ নিয়ে গবেষণা করছিলাম প্রায় চার বছর ধরে৷ তাদেরকে কখনও ওই জায়গা থেকে নড়তে দেখিনি৷ কাজেই আমরা খুবই অবাক হলাম৷’’

ব্যাঙের এই অদ্ভুত আচরণের সঙ্গে ভূমিকম্পের যে কোনো সম্পর্ক থাকতে পারে, সেটা প্রথম মাথায় আসেনি ৠাচেল গ্রান্টের৷ যার অধীনে তিনি গবেষণাটি চালাচ্ছিলেন, তিনিই প্রথম বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন৷

কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙের পক্ষে আসলে কিভাবে পাওয়া সম্ভব? এ নিয়ে এরপর বিস্তর গবেষণা হয়েছে৷ সম্প্রতি এই বিজ্ঞানীদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে একটি গবেষণা জার্নালে৷

বিজ্ঞানীরা এখন বলছেন, ভূমিকম্পের আগে ভুগর্ভস্থ জলে যে রাসায়নিক পরিবর্তন হয়, সেটা ব্যাঙের মতো অনেক প্রাণি বুঝতে পারে৷ তারা বলছেন, ভূমিকম্পের আগে ভূগর্ভ থেকে এক ধরনের চার্জড পার্টিকেলস নির্গত হয়, তা পানির সঙ্গে মিশে এই রাসায়নিক পরিবর্তনের সূচনা করে৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 754 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 487 বার দেখা হয়েছে
13 অগাস্ট 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৩ (25,790 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 1,092 বার দেখা হয়েছে

10,929 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

876,603 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. k88pizza

    100 পয়েন্ট

  3. Bin88bingo

    100 পয়েন্ট

  4. 22ak7org

    100 পয়েন্ট

  5. 1gomwork1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...