কোকিল কিভাবে কাকের বাসায় ডিম পারায়? কাক কি বুঝতে পারে না এটা কোকিলের ডিম? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
786 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (14,120 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (14,120 পয়েন্ট)
আমাদের দেশে কাকের প্রজনন ঋতু হয়ে থাকে সাধারণত বর্ষার শুরু থেকে আগস্ট মাস পর্যন্ত। আবার কোকিলের প্রজনন ঋতু হয়ে থাকে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখানে দেখুন কোকিলের প্রজনন ঋতুর সাথে কাকের প্রজনন ঋতুর ওভারল্যাপ হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু মাসে কাক ও কোকিলের উভয়েরই প্রজনন ঋতু থাকছে।

কোকিল বুদ্ধি করে কাকের বাসায় ডিম পাড়ে ঠিক এই কারণে যে কাকের ডিম সংখ্যা একাধিক হবার সম্ভাবনা থাকে। কোকিলের ডিমের প্যাটার্ন ও রঙ কাকের ডিমের মতই হয়। গবেষকরা দেখেছেন কোকিলের মত পরজীবী পাখিদের ডিমের রঙও হয় অন্যান্য পাখিদের ডিমের অনুকরণে। যেমন বাজ কোকিলের ডিমের রঙ ও আকৃতি হয় হুবহু সাতভাই ছাতারে (Jungle Babbler) পাখিদের ডিমের মত। ডিমের রঙ অনুকরণের এই বিবর্তন ঘটেছে মূলত যাতে পোষক পাখিরা এদের ডিমকে না সনাক্ত করতে পারে।

সাধারণত কোকিলের ডিম কাকের ডিমের তুলনায় একটু ছোট হয়ে থাকে। তবে কাক এটি মোটেও ধরতে পারেনা। আর ডিমের আকৃতি ছোট হওয়ায় এটি ফুটতেও অনেক কম সময় লাগে। তাই সবার আগেই কোকিলের ডিমটিই ফুটে।

কাক এর প্রজনন ঋতুতে সাধারণত গড়পড়তায় পাঁচটি ডিম পাড়ে। প্রতিদিন একটি করে ডিম পেড়ে থাকে। তার মানে পাঁচ দিনে পাঁচটি ডিম। আর ঠিক এ সময়ের মধ্যেই কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। যদি কোকিল এর একদিন আগেও ডিম পেড়ে থাকে তাহলে কোকিলের ডিম কাক চিনে ফেলে ও বাসা থেকে ফেলে দেয়। আর পাঁচদিন শেষ হবার পর ডিম পাড়লে ডিমটি পর্যাপ্ত যত্ন পায় না। তাই কাক ডিম পাড়া শুরু করার এক থেকে পাঁচদিনের মধ্যেই কোকিলরা কাকের বাসায় ডিম পেড়ে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,076 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 443 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abdullah Al Fuad (2,990 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 644 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 7,410 বার দেখা হয়েছে
+7 টি ভোট
3 টি উত্তর 923 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,111 জন সদস্য

36 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. ppg66rucom

    100 পয়েন্ট

  5. 888vbet6com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...