দাঁড়িয়ে পানি খেলে কী ক্ষতি হতে পারে?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
872 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
স্নায়বিক উত্তেজনার দিক খতিয়ে দেখলে বসে পানি পান করাই ভালো। চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় ও বাড়ে রক্তচাপ।

বেশিরভাগ সময়ে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। শরীরের ভিতরের ছাঁকনিগুলি কুঁচকে যায় ও নেফ্রনগুলো শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ পায় কম। তাই শরীরকে পরিশ্রুত করার কাজ বাধা পায়

দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা দেয়। পাচকরসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায়।

এভাবে পানি খেলে তা হৃদযন্ত্রের উপরেও অতিরিক্ত চাপ ফেলে। বুকের পেশির উপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে।
0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)

দাঁড়িয়ে পানি খেলে বিভিন্ন ধরণের ক্ষতি হতে পারে। নিচে কয়েকটি ক্ষতিকর দিক উল্লেখ করা হলোঃ

 

উদ্বেগ বাড়ে

দাঁড়িয়ে পানি খেলে আমাদের স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে। বেড়ে যায় রক্তচাপ। ফলে এভাবে পানি খেলে উদ্বেগ বাড়তে থাকে।

শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়

দাঁড়িয়ে পানি খেলে শরীরের ভিতরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে শরীর পরিশ্রুত করার কাজ বিঘ্নিত হয়। আর শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

কিডনি ক্ষতিগ্রস্থ হয়

দাঁড়িয়ে পানি খেলে কিডনির কর্মক্ষমতা কমে। ফলে কিডনি ক্ষতিগ্রস্ত বা বিকল হওয়ার আশঙ্কা থাকে।

হৃদযন্ত্রে চাপ পড়ে

দাঁড়িয়ে পানি খেলে আমাদের বুকের পেশিতে চাপ পড়ে। ফলে আমাদের হৃদযন্ত্রের উপরেও চাপ সৃষ্টি হয় যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

পাকস্থলীতে কর্মক্ষমতা কমিয়ে দেয়

দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। পাকস্থলী থেকে নিঃসৃত পাচক রসের কর্মক্ষমতা কমিয়ে দেয়। ফলে হজমের নানা সমস্যা তৈরি হয়। হতে পারে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ-এর মতো হজমের অসুখও।

এবার চলুন জেনে নেওয়া যাক পানি খাওয়ার সঠিক নিয়ম-

১) বসে পানি খান।

২) ছোট ছোট চুমুকে পানি খান।

৩) ছোট ছোট চুমুকে মুখ নামিয়ে বা সামনের দিকে তাকিয়ে ঢোক গিলে পানি খাওয়ার অভ্যাস করুন।

এই পদ্ধতি মেনে চলতে পারলে সহজেই সুস্থ, সতেজ থাকা সম্ভব। থাকবে না কোনও বিপদের ঝুঁকিও।

© একুশে টিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 394 বার দেখা হয়েছে
29 ডিসেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 1,681 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Soaibur Rahman (65,620 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 4,444 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,187 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. Go88vg

    100 পয়েন্ট

  5. B52clubvg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...