বেনজিন বর্নহীন,কিন্তু গাজর কমলাবর্ন কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
827 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (240 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Shuvo Roy- গাঁজরে অতিরিক্ত পরিমানে বিটা ক্যারোটিন আছে পক্ষান্তরে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থের তুলনামূলক কম উপস্থিতির কারণে গাঁজরের বর্ণ কমলা হয়,

তবে প্রথমদিকে গাঁজরের কোনো বর্ণ ছিলোনা । বেগুনি অথবা হলুদ গাজরের থেকে কমলা গাজরের উৎপত্তির কারণটা কিন্ত যতটা না বৈজ্ঞানিক, তার থেকে বেশি রাজনৈতিক। রোমানরা দক্ষিণ ফ্রান্সে Arausio নামে একটি শহর গড়ে তুলেছিল। এই Arausio শহরটিকে "Aurenja" নামে উচ্চারণ করা হত। খুব সম্ভবত, এর থেকে "orange" শব্দের উৎপত্তি। পরবর্তী কালে, William the Silent ১৫৪৪ সালে Nassau থেকে এসে শাসন ভার গ্রহণ করলে, তাঁকে William of Orange উপাধি দেওয়া হয়। তাঁর নেতৃত্বে ১৫০০ দশকের শেষ দিকে স্পেনীয়দের বিরুদ্ধে ডাচ শক্তি আত্মপ্রকাশ করে এবং স্বাধীন ডাচ প্রজাতন্ত্রের পত্তন ঘটে।

সেই সময় থেকে ডাচরা গাজর চাষের জন্য পরিচিত ছিল। কিন্তু প্রাথমিক ভাবে হলুদ এবং বেগুনি গাজরের চাষ করা হত। ঘটনাচক্রে, সপ্তদশ শতকে হাইব্রিড ব্রিডিংয়ের মাধ্যমে নতুন এক গাজরের স্ট্রেন উৎপন্ন হয় যার মধ্যে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন ছিল এবং ফলত তা কমলা বর্ণের হয়। কিন্তু এই গাজরের উৎপত্তির সাথে সাথে William of Orange কে সম্মান প্রদানের উদ্দেশ্যে ডাচরা একে বিপুল পরিমাণে চাষ করতে থাকে এবং পৃথিবীর প্রত্যেক স্থানে এমন ভাবে ছড়িয়ে দিতে থাকে যাতে অন্য গাজরের স্ট্রেনগুলির অবলুপ্তি ঘটে। আর তারপর তো বাকিটা ইতিহাস।
+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
Samsun Nahar Priya-

উদ্ভিদদেহে প্লাস্টিড নামক একধরনের অঙ্গানু থাকে। প্লাস্টিড মূলত তিন প্রকার হয়ে থাকে। যথাঃ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঞ্জক ধারণকারী একধরনের প্লাস্টিড। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট অন্যান্য রঞ্জক (লাল, কমলা, হলুদ) ধারণ করে। ক্যারটিনয়েড হলো টেট্রাটারপিনয়েড রঞ্জক যা ক্রোমোপ্লাস্টে উপস্থিত থাকে৷ তাই গাজরে বিটা ক্যারটিনয়েড জাতীয় রঞ্জক থাকায় গাজর কমলা বর্ণের হয়ে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 708 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 2,040 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 1,277 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 749 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 391 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,173 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. camwinco1

    100 পয়েন্ট

  3. lodeonlinemom

    100 পয়েন্ট

  4. gameb

    100 পয়েন্ট

  5. xoilaczazcc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...