শীতকালে নাকের ছিদ্র প্রায়ই বন্ধ হয়ে যায় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,268 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (7,450 পয়েন্ট)
নাক বন্ধ থাকা একটি প্রচলিত সমস্যা। সাধারণ থেকে জটিল, বিভিন্ন কারণে নাক বন্ধ থাকে। কিন্তু এই সময়ে হঠাৎ নাকের ভেতর বন্ধ হয়ে গেছে। কথা বলার সময়ও নাকে কথা বেঁধে আসছে। শীতের সময় এমন সমস্যা হতেই পারে। শুষ্ক আবহাওয়ায় ধুলাবালুর কারণে অ্যালার্জি হলে নাক বন্ধ হওয়ার মতো সমস্যা হতে পারে। ভাইরাসজনিত কারণে এ সময়ে নাক বন্ধ হতে পারে। নাক বন্ধ হওয়ার পাশাপাশি ঘ্রাণ নিতে অসুবিধা হওয়া, মাথাব্যথা, হালকা সর্দি, জ্বর বা কাশিও থাকতে পারে। এ ছাড়া কথা বলার সময় অসুবিধা হতে পারে।

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, দেখা যায় সাধারণত ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়। নাকের ভেতরে কিছু টিস্যু রয়েছে। এগুলো ছোট হয়ে যায়, কখনো বড় হয়। এটি নাকের বাতাস চলাচলের রাস্তাকে নিয়ন্ত্রণ করে। এ ছাড়া নাকের মাঝখানের যে ভাগটি রয়েছে, সেটিও মাঝেমধ্যে সমস্যা করে। অনেক সময় দেখা যায়, সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে শ্বাস ফেলছে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
যেহেতু কোষের দেয়ালগুলো পাতলা থাকে তাই এগুলোতে পানি জমে ফুলে যায়। যার ফলে নাক প্রায় বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
নাক বন্ধের বিষয়টির ক্ষেত্রে প্রথমেই একটি ধারণা দেওয়া দরকার। আমাদের নাকের যে দুটো ছিদ্র থাকে, দুটো ছিদ্র দিয়ে বাতাস যায়, স্বাভাবিক শারীরিক নিয়মে এটির একটি তারতম্য হতে পারে। এই বিষয়ে অনেকেই একটি ভুল ধারণা পোষণ করে যে আমার নাক বন্ধ থাকে। তবে বাস্তবিকই নাক দীর্ঘ সময়ে বন্ধ থাকার জন্য কিছু কারণ থাকতে পারে। যেমন নাকের ভেতর যেই মধ্যভাগ, যাকে আমরা বলি নেজাল সেপটাম, সেটা বাঁকা থাকতে পারে, এই বাঁকাটা যদি থাকে এবং বেশি মাত্রায় থাকে, তাহলে তার উপসর্গ সাধারণ চিকিৎসায় নাও যেতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 380 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 571 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+4 টি ভোট
3 টি উত্তর 791 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 555 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,981 জন সদস্য

134 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 133 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ougood88com

    100 পয়েন্ট

  3. okjlvipcom

    100 পয়েন্ট

  4. 918kissapkonline

    100 পয়েন্ট

  5. ok789si

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...