প্রস্টেট ইনফেকশন কী এবং কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
813 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Samsun Nahar Priya-

যখন প্রস্টেট এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রদাহ ঘটে তখন এটিকে প্রস্টেট ইনফেকশন/প্রস্টাইটিটিস বলে। প্রস্টেটের আকার আখরোট (Walnut) এর মত হয়। এটি মূত্রথলি আর লিঙ্গের বেসের মাঝখানে অবস্থিত।

বিভিন্ন ধরনের সংক্রমণ প্রস্টেটকে প্রভাবিত করতে পারে। কিছু পুরুষের মধ্যে প্রস্টাটাইটিসের কোন উপসর্গ দেখা দেয় না, আবার কেউ কেউ তীব্র ব্যথাসহ অনেক কিছুই অনুভূত করে থাকেন।

টাইপঃ

প্রস্টেট ইনফেকশন ৪ ধরনের হতে পারে। যেমনঃ একিউট ব্যাকটেরিয়াল প্রস্টাইটিস, ক্রোনিক ব্যাকটেরিল প্রস্টাইটিস, ক্রোনিক প্রস্টাইটিস, এসিম্পটোম্যাটিক ইনফ্ল্যামেটরি প্রস্টাইটিস।

প্রস্টাইটিসের কারনঃ

প্রস্টেট ইনফেকশনের কারনসমূহ এখনও অজানা তবে গবেষকরা বলেন যে-

• বিভিন্ন জীবানু ক্রোনিক প্রস্টাইটিস ঘটাতে পারে

• আপনার ইমিউন সিস্টেমের জন্যও এমন হতে পারে

• আপনার ইমিউন সিস্টেম জড়িত স্নায়ুর ক্ষতির ফলেও প্রতিক্রিয়া দেখা যায়

এছাড়া একিউট এবং ক্রোনিক ব্যাকটেরিয়াল প্রস্টাইটিসের কারন হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। মাঝে মাঝে ব্যাকটেরিয়া প্রস্টেটের মাধ্যমা মূত্রনালী (Urethra) তে প্রবেশ করে ইনফেকশন ঘটায়।

প্রস্টেট ইনফেকশনের লক্ষ্মণঃ

প্রস্টেট ইনফেকশন বিভিন্ন টাইপের উপর নির্ভর করে। যেমন-

১.একিউট ব্যাকটেরিয়াল প্রস্টাইটিসের লক্ষণ গুলো হলো- প্রসাবের সময় জ্বালাপোড়া করা, বমি, শরীর ব্যথা, জ্বর, অ্যাবডোমেন/উদরে ব্যথা

২. ক্রোনিক ব্যাকটেরিয়াল প্রস্টাইটিসের লক্ষ্মণ গুলো হলো- প্রসাবের সময় জ্বালাপোড়া করা, উদরে ব্যথা, পিছনে ব্যথা, মূত্রথলি (Bladder) ব্যথা, টেস্টিকল/পেনিস ব্যথা, বেদনাদায়ক বীর্য নিষ্কাশন ইত্যাদি

৩. ক্রোনিক প্রস্টাইটিসের লক্ষ্মণগুলো অনেকটা ক্রোনিক ব্যাকটেরিয়াল প্রস্টাইটিসের অনুরূপ। তবে এগুলো ছাড়াও কিছু লক্ষ্মণ ২-৩ মাস পর্যন্ত থাকতে পারে। যেমন- অন্ডকোষ এবং মলদ্বারের মাঝে ব্যথা, লিঙ্গে ব্যথা, কোমরের নিচের দিকে ব্যথা ইত্যাদি।

তাই এরকম লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 286 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 783 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 5,338 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 275 বার দেখা হয়েছে

10,933 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,071 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. Taigo88couk

    100 পয়েন্ট

  5. u888photo

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...