ক্যৈ,শিং,মাগুর জাতীয় মাছ পানি ছাড়া অনেকক্ষণ বেঁচে থাকতে পারে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
4,093 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (530 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)

শিং, মাগুর, কই ইত্যাদি মাছ জল ছাড়া অনেকক্ষণ বাঁচে কারণ এজাতীয় মাছের যেমন পানি থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য ফুলকার রয়েছে তেমনই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য বিভিন্ন ধরণের বায়ুশ্বাসী অঙ্গ থাকে। যেমন শিং মাছে বায়ু থলি (Tubular air sac), মাগুর মাছে আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent organ), কই মাছে ল্যাবিরিন্থিন অঙ্গ (Labyrinthine organ) দেখতে পাওয়া যায় যে অঙ্গ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে।
 
এছাড়াও ইল জাতীয় মাছ Anguilla anguilla এর ত্বক বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম তাই একে বায়ুশ্বাসী অঙ্গও (Air breathing organ) বলা হয়। যেসব মাছে বায়ুশ্বাসী অঙ্গ তথা অতিরিক্ত শ্বসন অঙ্গ ধারণ করে তাকে বায়ুশ্বাসী মাছ (Air breathing fish) বলা হয়।
 

Courtesy: ABM Mohsin

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
কই, মাগুর, শিঙি প্রভৃতি মাছেদের একজোড়া অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকায় এরা জলের বাইরে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। তাই জলের বাইরেও এরা অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। তাই এদের "জিওল মাছ" বলা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 458 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 414 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 394 বার দেখা হয়েছে

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

871,868 জন সদস্য

22 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. sunwinclubeu

    100 পয়েন্ট

  3. gamebaidoithuongs

    100 পয়েন্ট

  4. insaaf878

    100 পয়েন্ট

  5. 777xstore

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...