Google Goof up কি - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
385 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (24,580 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)

Google Goof up কে সহজ ভাষায় গুগলের গুবলেট বলা যেতে পারে। এর পেছনে রয়েছে গুগলের প্রযুক্তিগত ত্রুটি। মূলত অ্যালগরিদমের বাগের কারণে এমনটা হচ্ছে  ।

আর একারণেই রশিদ খানের স্ত্রী হিসেবে আনুশকার নাম দেখাচ্ছে গুগল। এছাড়াও এটাই গুগলের প্রথম ভুল নয়। গুগলে "Idiot" লিখে সার্চ করলেই চলে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।

তবে এই অ্যালগরিদমের বাগ যে হুট করেই হয়ে গেছে তাও কিন্তু নয়। এর পেছনেও রয়েছে মজার এক কারণ।

২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এই আড্ডায় রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে? তখন রশিদ বলেছিলেন আনুশকা শর্মা ও প্রীতি জিনতার নাম। এই উত্তরকে ঘিরে অনেক অনেক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় অনলাইন পোর্টালগুলোতে।

যে কারণে গুগলের অটোমেটিক অ্যালগরিদমটি ভেবেছে, এতোবার যেহেতু রশিদ খানের সঙ্গে আসছে আনুশকার নাম; তাহলে নিশ্চয়ই এদের মধ্যে রয়েছে বৈবাহিক সম্পর্ক।

আর এজন্যই মূলত রশিদ খান ওয়াইফ লিখে সার্চ করলে চলে আসছে আনুশকা শর্মার নাম। এমনটা ঠিক কতদিন দেখাবে, তা বলতে পারে না কেউই। তবে শিগগিরই এই ত্রুটি সামলে নেবে গুগল- এমনটাই আশা সকলের।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 558 বার দেখা হয়েছে
01 মার্চ 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 351 বার দেখা হয়েছে
0 টি ভোট
5 টি উত্তর 10,442 বার দেখা হয়েছে
+8 টি ভোট
3 টি উত্তর 563 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,473 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. daycuroasite

    100 পয়েন্ট

  4. lucky88zac

    100 পয়েন্ট

  5. 8Xbet8zacomvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...