যদি ত্বকের গ্রাফ্টে রক্তনালীর সমন্বয়যুক্ত ডার্মিস থাকে তবে রক্ত ​​সরবরাহের অভাব হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+25 টি ভোট
271 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (5,060 পয়েন্ট)
মেরুদণ্ডী প্রাণীদের ত্বক তথা চামড়ার এপিডার্মিস নামক বহিঃত্বকের নীচে অবস্থিত পুরু, নমনীয় ও স্থিতিস্থাপক কোষীয় স্তরটিই হচ্ছে ডার্মিস (Dermis বা Corium) যা ভ্রূণীয় মেসোডার্ম (Mesoderm) থেকে উৎপত্তি লাভ করে এবং তন্তুময় যোজক কলা (Fibrous connective tissue) নির্মিত।

এ স্তরে রক্ত জালিকা (Blood capillaries), লিম্ফ নালিকা (Lymph vessel), স্নায়ু তন্তু (Nerve fibre), স্থিতিস্থাপক তন্তু (Elastic fibre), অনুভূতি অঙ্গ (Sense organ) ইত্যাদি পরিলক্ষিত হয়। এছাড়াও এ স্তরে সঞ্চিত খাদ্য হিসেবে চর্বি (Fat) দেখতে পাওয়া যায় যা এডিপোসাইট (Adipocyte) নামক কোষ এবং এডিপোস কলা টিস্যু (Adipose tissue) নামক কলা গঠন করে।

মেরুদণ্ডীদের বহিঃত্বক (এপিডার্মিস) থেকে উদ্ভূত বিভিন্ন ধরণের গ্রন্থি (যেমন- স্তন্যপায়ীদের তৈল গ্রন্থি (Sebaceous gland), স্বেদ বা ঘর্ম গ্রন্থি (Sweat gland), লোমের ফলিকল (Hair follicle) ইত্যাদি) প্রকৃতপক্ষে এপিডার্মিসের অংশ হলেও এদের মূল (Root) ডার্মিসে অনুপ্রবেশ করে।

বেশিরভাগ মেরুদণ্ডীদের ডার্মিসে অবস্থিত রঞ্জক কোষ (Pigment cell), মাছ ও উভচরের বিভিন্ন ধরণের আঁইশ, কোন কোন স্তন্যপায়ীদের (যেমন- আর্মাডিলো (Armadillos) ও তিমি) ওস্টিওডার্ম (Osteoderm) নামক ডার্মাল স্কেল তথা অস্থিময় প্লেট এ স্তর থেকেই উদ্ভূত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+24 টি ভোট
1 উত্তর 374 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,201 জন সদস্য

102 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 102 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. ae888buildersunit

    100 পয়েন্ট

  4. HildredDivin

    100 পয়েন্ট

  5. EloisePalmor

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...