Sparrso এর কাজ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,387 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
স্পারসো (Space Research and Remote Sensing Organisation-SPARRSO) মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি গবেষণার সঙ্গে জড়িত। একটি পরিচালনা পরিষদ স্পারসো পরিচালনা করে। মন্ত্রণালয় থেকে নির্বাচিত একজন চেয়ারম্যান এই পরিষদের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

 পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-র ক্যাম্পাসে ১৯৬৮ সালে একটি অটোমেটিক পিকচার ট্রান্সমিশন-এপিটি (Automatic Picture Transmission-APT) গ্রাউন্ড স্টেশন স্থাপনার মাধ্যমে বাংলাদেশ মহাকাশ প্রযুক্তির জগতে প্রবেশ করে। এই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে আবহাওয়া উপগ্রহ থেকে সরাসরি প্রকৃত আবহাওয়া চিত্র লাভ করা হতো। পরবর্তীতে ১৯৭২ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এ মহাকাশ ও বায়ুমন্ডলীয় গবেষণা কেন্দ্র-এসএআরসি (Space and Atmospheric Research Centre-SARC) স্থাপন করা হয় এবং এপিটি গ্রাউন্ড স্টেশনটিকে এর আওতায় নিয়ে আসা হয়। ভূমি সম্পদ প্রযুক্তি উপগ্রহ-ইআরটিএস (Earth Resource Technology Satellite-ERTS) আবির্ভাবের পর ১৯৭৩ সালে বাংলাদেশ ইআরটিএস প্রোগ্রাম নামে একটি কর্মসূচি গ্রহণ করে। ইআরটিএস-কে পরবর্তীতে ল্যান্ডস্যাট স্যাটেলাইট হিসেবে নামকরণ করা হলে বাংলাদেশের ইআরটিএস প্রোগ্রামকেও বাংলাদেশ ল্যান্ডস্যাট স্যাটেলাইট প্রোগাম-বিএলপি (Bangladesh Landsat Programme-BLP) নামে পুনর্নামকরণ করা হয়। ১৯৮০ সালে এক নির্বাহী আদেশ বলে এসএআরসি এবং বিএলপি উভয়কে একীভূত করে স্পারসো প্রতিষ্ঠা করা হয়।

 স্পারসোর প্রধান কার্যক্রমসমূহ হচ্ছে: (১) দেশের প্রাকৃতিক সম্পদ জরিপ এবং পরিবেশ ও প্রাকৃতিক দূর্যোগ পর্যবেক্ষণের জন্য মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি ব্যবহার করা; (২) জাতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ উপযোগী উপগ্রহ ও বিমানচিত্র লব্ধ উপাত্তের সংগ্রহ কেন্দ্র ও প্রাপ্ত উপাত্তের সাধারণ ও কম্পিউটারভিত্তিক বিশে­ষণের নিমিত্তে জনশক্তি ও যান্ত্রিক সুবিধার উন্নয়ন ঘটানোর কেন্দ্র হিসেবে স্যাটেলাইট গ্রাউন্ড রিসিভিং স্টেশনসমূহকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা; (৩) দেশে মহাকাশ ও দূর অনুধাবন কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করা এবং মহাকাশ বিজ্ঞান ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরবরাহ করা এবং টেকসই উন্নয়নে এসকল উপাত্ত ব্যবহার করা; (৪) মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করা।

Source : Banglapedia
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
স্পারসো (Space Research and Remote Sensing Organisation-SPARRSO) মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের মহাকাশ বিজ্ঞান এবং দূর অনুধাবন প্রযুক্তি গবেষণার সঙ্গে জড়িত। একটি পরিচালনা পরিষদ স্পারসো পরিচালনা করে। মন্ত্রণালয় থেকে নির্বাচিত একজন চেয়ারম্যান এই পরিষদের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 483 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 649 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 408 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,062 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 46 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. xoilaczczcc

    100 পয়েন্ট

  3. xoilaczbzcc

    100 পয়েন্ট

  4. nohuwinitcom1

    100 পয়েন্ট

  5. keonhacai5how

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...