মানুষের মৃত্যুর পর মৃতদেহটা ঠান্ডা হয়ে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,777 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (560 পয়েন্ট)
জীবিত শরীরে সবসময় একটি জৈবরাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে, এই প্রক্রিয়াটিকে বলা হয় "বিপাক" (Metabolism), এই জৈবরাসায়নিক ক্রিয়ার সাহায্যেই জীবের গ্রহণ করা খাদ্য পদার্থগুলি থেকে রাসায়নিক শক্তি, গতিশক্তি ও তাপশক্তি উৎপন্ন হয়, ফলে শরীরের কাজকর্ম চলে, মৃত্যুর পর এই বিপাক ক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে তাপ উৎপাদন ও বন্ধ হয়ে যায়, তাই মৃতদেহ ঠান্ডা হয়ে যায়।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

দেহে তাপ শক্তি উৎপন্নের কারণ:

প্রাণীর দেহ চলে খাদ্যের মাধ্যমে। উচ্চবর্গীয় প্রাণীর দেহে এই খাদ্য উদর হতে কোষে আসে রক্তের মধ্যে দিয়ে। আর এখানে তারই সঙ্গে ফুসফুস হতে এসে পৌঁছায় Oxygen. কোষের অভ্যন্তরে চলে খাদ্যের জারণ (শ্বসনের Reaction). আর এই জারণে উৎপন্ন হয় Carbon-di-oxide ও শক্তি। এই প্রক্রিয়ায় —

C6H12O6 + 6O2 = 6CO2 + 6H2O + Energy (38ATP)

গ্লুকোজ+অক্সিজেন=কারবন-ডাই-অক্সাইড+পানি+শক্তি

এই শক্তি আমাদের দেহের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে। এখানে CO2 উৎপন্ন হওয়ার সময় যে শক্তি আমরা পাচ্ছি তার কিছু অংশ আমাদের দেহের তাপ সহ্যক্ষমতা পর্যন্ত বাড়িয়ে দেয়। এই তাপ 98°Fahrenheit-এর কাছাকাছি হয়।

মৃত্যু:

মেডিকেলের ভাষায়, হার্ট পাম্পিং (Heart pumping) বন্ধ হয়ে গেলেই প্রাণীকে মৃত ধরা হয়। আর রক্ত সঞ্চালন না থাকলে কোষে খাদ্য ও অক্সিজেনের সরবরাহ থাকবে না। আর কিছুক্ষণের মধ্যে কোষস্থ অক্সিজেন শেষ হয়ে যাবে, যা শক্তি উৎপন্ন করা বন্ধ করে দেবে। আর এই শক্তি উৎপন্ন না হলে দেহে কোন তাপের উৎস থাকে না। আর তাই দেহ শীতল হয়ে যায়।

বলতে গেলে, শ্বসনের Reaction বন্ধ হয়ে গেলে কোষ ঠান্ডা হতে শুরু করে। কোষগুলো ঠান্ডা হলে একপর্যায়ে সম্পূর্ণ দেহ ঠান্ডা হয়ে যায়।

ক্রেডিট: পল্লব সেন (কোরা)

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মৃত্যুর পর মানুষের অস্তিত্ব থাকে না। স্বকীয়তা, পরিচিতি সবকিছুই শেষ হয়ে যায় মৃত্যুর পর পর। ... মৃত্যুর কয়েক সেকেন্ড পরে মস্তিষ্কের কার্যকলাপ অনেক বেড়ে যায়, আর পরে সব শেষ হয়ে যায়। মৃত্যুর কয়েক সেকেন্ড পরে শরীরের তাপমাত্রা ১.৬ ডিগ্রী ফারেনহাইট কমে গিয়ে কক্ষ তাপমাত্রার সমান হয়ে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 499 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 1,336 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 682 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 5,704 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,376 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,360 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...