এপ্রন কেন সাদা রঙের হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,404 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

সকল চিকিৎসকরাই একটি পোশাকে নিজেকে ঢেকে রাখেন। আর চিকিৎসক বললেই যে ছবিটি চোখের সামনে ভেসে ওঠে, তা হলো সাদা অ্যাপ্রন পরিহিত গলায় স্টেথোস্কোপ ঝোলানো একটি অবয়ব। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে কেন সাদা অ্যাপ্রন পরেন চিকিৎসকরা?

জেনে নিন, ডাক্তাররা সাদা অ্যাপ্রন পরেন যেসব কারণেঃ-

প্রথম কারণ, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যেই এই ব্যবস্থা।

দ্বিতীয় কারণ, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।

তৃতীয় কারণ, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।

চতুর্থ ও শক্তিশালী কারণ, সাদা রং মানুষের মনকে প্রশান্ত করে। রোগীরা এই রং দেখলে ভরসা ফিরে পায়।

আইনের ভাষা কাল অক্ষরে লেখা। কাল রং প্রতিবাদ, প্রতিরোধ ও ধৈর্যের প্রতীক। আইনজীবীগণ তাদের মক্কেলদের হয়ে কাজ করেন। কাল রং তাদের মধ্যে আস্থা ও প্রশান্তির ছাপ এনে দেয় । আইনজীবিগণ কাল গাউনের সাথে সাদা জামা পরেন। যা তাদেরকে শান্তি, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া আইনের চোখ বাঁধা বলা হয়। অর্থাৎ অন্ধকারে আলোর খোজ করতে হয়। এ কারনে উকিলের পোষাক কালো হয়।

©শিমুল

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
চিকিৎসকদের সাদা এপ্রোন পড়ার ব্যাপারে কোনো নিয়ম নেই. তবুও এটা ট্রেন্ড হয়ে উঠেছে দীর্ঘ অনেক দশক ধরে. ধারণা করা হয়ে থাকে বহু বছর আগে চিকিৎসকেরা সমাজে এতটা উচ্চ আসনে ছিলেন না. পরে চিকিসতার মানোন্নতির সাথে সাথে নিজেদের মানের উন্নয়নের লক্ষ্যেও এই সাদা গাউন/এপ্রোন পড়া শুরু হয়. পরবর্তী কালে এই সাদা রঙের এপ্রোন পড়াই স্ট্যান্ডার্ড হয় পরে. এর ফলে চিকিৎসকদের আলাদা করে যেকোনো ব্যক্তির/পেশেন্ট এর সনাক্ত করা সম্ভব. সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যেহেতু ডক্টরদের বিভিন্ন রকম পেশেন্ট দেখতে হয় যাদের থেকে ইনফেকশন (ছরানোটা খুব স্বাভাবিক (বিশেষত রক্ত বা রক্তরস জাতীয়), সাদা পোশাকে যেটার শনাক্তকরণ খুব সহজেই করা যায়. হয়তো খেয়াল করে থাকবেন জেনারেল ফিজিসিয়ান অনেকেই যখন বাড়িতে রোগী দেখেন তারা এপ্রোন পড়েন না. কিন্তু হাসপাতালে যেখানে রোগী দেখার ক্ষেত্রে উপরোক্ত সাবধানতা অবলম্বন করতে হয় সেখানে এপ্রোন পরে নেন. এছাড়াও এই প্রসঙ্গে বলে রাখা দরকার কিছু সার্জন/এনাস্থেটিস্ট এদের এপ্রোন এর রং কিন্তু ডার্ক Green/blue হয়ে থাকে. এর কারণ হিসাবে মনে করা হয় কালার এফেক্ট এর কথা. কারণ এনাদের কাজ করতে হয় লাল রঙের মধ্যে (রক্ত সম্বন্ধিত). যেটা বিভ্রান্তকর হতে পারে কিছু সময় পরে তাদের মস্তিষ্কের জন্য. গ্রীন সম্পূর্ণ বিপরীত বর্ণ হওয়ার কারণে মাইন্ড কে পুনরায় সজাগ করে দিতে পারে. আরো একটা ব্যাখ্যা আছে. সাদা এপ্রোন এর ওপর নিজের রক্ত দেখলে কোনো রোগী ঘাবড়ে যেতে পারে যেটা ডার্ক গ্রীন এ কম বোঝা যাবে এবং এই ক্ষেত্রে সবুজ বা নীল রংটি উত্তেজনা কমাতে সাহায্য করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 123 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 2,582 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 7,888 বার দেখা হয়েছে
02 ফেব্রুয়ারি 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 513 বার দেখা হয়েছে
24 ডিসেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 677 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,750 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Shakib2310

    100 পয়েন্ট

  4. sunwin15com

    100 পয়েন্ট

  5. denisvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...