মাঝে মাঝে তিমি মাছরা দলবেধে তীরের কাছে যেয়ে নাকি আত্মহত্যা করে, এর কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
5,316 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
১৯৫৮ সালে ডিজনি কর্তৃক প্রকাশিত হয় "White Wilderness" নামক ডকুমেন্টরি থেকে জানা যায়, লেমিং নামক প্রাণিরা নিজ স্বজাতির মাঝে জনসংখ্যার বিস্ফোরণ রোধ করার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। কি, অবাক হচ্ছেন? অবাক হলেও এ কথাই সত্য যে তারা নিজ স্বজাতির জনসংখ্যার হার সীমাবদ্ধ রাখার জন্য আত্মহত্যা করে থাকে। সাধারণত, দৌড়োতে থাকা পশুর পালে ঝাঁপ দিয়ে এবং সমুদ্র উপকূলীয় উঁচু পাহাড় থেকে ঝাপ দেয়ার মাধ্যমে তারা আত্মহননের কাজটি করে থাকে।

এর আগে ভারত, নিউজিল্যান্ড সহ অনেক জায়গাতেই তিমির এমন ঝাঁক বেঁধে আত্মহত্যার খবর পাওয়া গিয়েছিলো। কিন্তু তাদের এই রহস্যময় আচরণের এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিমি অনেক সময় অসুস্থতা, আঘাত, বৃদ্ধ বয়স ইত্যাদি গৌন ক্ষতির কারনে, শিকারীর চোখ এড়াতে সমুদ্র সৈকতের কাছাকাছি অগভীর জলে অবস্থান করে। আবার খাবারের খোঁজে তীরের কাছে এসে অনেক সময় অগভীর পানি থাকায় বালিতে আটকে যায়। তিমি মাছেরা এক সঙ্গে চলাফেরা করতে পছন্দ করে। অনেক সময় তিমি মাছগুলো স্রোতের কারণে আটকা পড়ে যায়। তখন তাদের বাঁচানোর জন্য ছুটে আসে তার সঙ্গীরা এবং আটকা পড়ে যায় তারাও। এ কারণে তাদের প্রাণ দিতে হয় বলে ধারণা করা হয়। ডিহাইড্রেশনের কারণেও তিমিদের প্রাণ যাওয়ার আরেকটি কারণ হতে পারে বলে জানা যায়। এছাড়াও সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়া নানা রাসায়নিক, নৌ বাহিনীর ব্যবহৃত ‘সোনার’ ইত্যাদি তিমির উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অনেক বিশেষজ্ঞের মতে, তিমি মাছ আহত হলে বা বৃদ্ধ হয়ে গেলে কিংবা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিক মত কাজ না করলে এভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা। এরপর আটকে যায় ও পরবর্তীতে মারা যায়।

তথ্যসূত্রঃ প্রিয় ওয়েব, নিউজ জি ২৪

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
12 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 1,464 বার দেখা হয়েছে
12 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 2,689 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 472 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 606 বার দেখা হয়েছে
12 নভেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

11,063 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,208 জন সদস্য

105 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 104 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    520 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...