কিছু লোক সারাজীবন সবকিছু খেয়েও মোটা হতে পারেনা, আবার কিছু মানুষ কঠিন ডায়েট চার্ট ফলো করা সত্ত্বেও ওজন কন্ট্রোল করতে পারেনা। এরকম কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
4,136 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

প্রথমেই মনে রাখতে হবে আমাদের ওজন বা মোটা হওয়া প্রধানত খাদ্যের পরিমাণের উপর নির্ভর করলেও আরো হাজার রকম বিষয় এর উপর তা নির্ভর করে। উদাহরণঃ-

১. Genetics : অনেকের family তে সবাই মোটা। সেক্ষেত্রে ওই ব্যক্তির মোটা হওয়ার সম্ভাবনা বেশি। আবার যার family তে বেশির ভাগ রোগা, তার রোগা হওয়ার সম্ভাবনা বেশি।

২. Hormones: সবার দেহে হরমোনের পরিমাণ সমান নয়। ব্যক্তি ও বয়স বিশেষে এর হেরফের ঘটে। Thyroid এর হরমোন, এন্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, growth hormone ইত্যাদি হরমোনের তফাতের কারণে রোগা বা মোটা হওয়া অনেক সময় নির্ভর করে। Thyroid নির্গত হরমোনের পরিমাণ বাড়লে আমাদের ওজন কমতে পারে, এর উল্টোটাও হয়।

৩. ব্যায়াম : ব্যায়াম করে অনেকে ওজন কমিয়ে ফেলতে পারে। আবার ব্যায়াম করে ওজন বাড়ানো ও সম্ভব। এটি নির্ভর করে ব্যায়াম এর আগে পরে কি খাওয়া হচ্ছে, কোন সময়ে ব্যায়াম করা হচ্ছে , কোন ধরনের ব্যায়াম করা হচ্ছে তার উপর। যারা মোটা তারা সকালে, বিকেলে দৌড়াদৌড়ি করলে রোগা হবে। যারা রোগা তারা weight lifting ইত্যাদি করে এবং তারপর প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেয়ে ওজন বাড়াতে পারে।

৪. ঘুম: যারা রাতে ঠিক মত ঘুমায় না, তাদের ওজন কমে যাওয়া স্বাভাবিক। ঘুমের সাথে আমাদের হরমোন (বিশেষ করে growth hormone এবং ইনসুলিন) এর সরাসরি সম্বন্ধ আছে। ঘুমের সাথে দুশ্চিন্তা, অবসাদের সম্বন্ধ আছে।

৫. দুশ্চিন্তা: যারা বেশি দুশ্চিন্তা করে, তাদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে। Cortisol hormone এর প্রভাবে দেহে ফ্যাট জমা হতে থাকে। তাছাড়া সুগার জাতীয় খাবার বেশি করে খাওয়ার ইচ্ছা থাকে (যাতে আমাদের happy hormone বা সেরোটোনিন এর পরিমাণ বাড়ানো যায়)।

এইসব কারণে অনেকে বেশি খেলেও মোটা হয়না। তবে এতে ক্ষতি বলতে তারা অনেক দুর্বল থাকেন, সহজেই রোগাক্রান্ত হন।

© সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,243 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 521 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 430 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 2,542 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 3,336 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,772 জন সদস্য

48 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 47 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. manbettclub

    100 পয়েন্ট

  5. bu88designtop

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...