মেয়াদোত্তীর্ণ প্লাস্টিকের বোতলে পানি রেখে পানি পান করলে কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
976 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (25,800 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (25,800 পয়েন্ট)
Nishat Tasnim
প্লাস্টিকের বোতলের জন্যই মিনারেল ওয়াটারেরও একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তার পর তা পান করা মোটেই স্বাস্থ্যকর নয়। অনেকে রাস্তার পাশের দোকান থেকে খাবার খেলেও পানি পান করতে চান না। তবে মেয়াদ পার হয়ে যাওয়া বোতলের জবের চেয়ে তা কম ক্ষতিকারক। চিকিত্সকরা বলছেন, মেয়াদ পার হয়ে যাওয়া বোতল থেকে অত্যন্ত ক্ষতিকারক যৌগ বিস্ফানল-এ নির্গত হয়। যা মানব দেহে স্বাভাবিক হরমোন ক্ষরণকে বাধা দেয়। এর সঙ্গে যৌগটি সরাসরি স্তন ক্যান্সার, পুরুষদের বন্ধ্যাত্ব, হৃদরোগ এবং ব্রেন ড্যামেজের সঙ্গে জড়িত। এই একই যৌগ পাওয়া যায় এটিএম থেকে বেরনো স্লিপেও। সে জন্য ব্যবহার শেষ হলে তা দ্রুত ছিঁড়ে ফেলে-দেওয়াই যুক্তিযুক্ত বলে মনে করেন চিকিত্সকরা।
যে বোতলে পানি ভরা হয়, তা ১৫-২০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তবে অনেকেই এই বোতল বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করে থাকেন। এই বোতলগুলি যদি রোদের মধ্যে রাখা হয় তা হলে আরও বেশি পরিমাণে বিস্ফানল নির্গত হয়। যদি একান্তই ব্যবহার করতে হয়, তবে তা ঠান্ডা এবং অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় রাখাই ভালো। খেয়াল রাখতে হবে, যাতে বোতলের তলায় কোনো রকম দাগ বা ময়লা না জমে থাকে। মাথায় রাখবেন, এই বোতলগুলি একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়। তাই কোনোভাবেই এ গুলি বাড়িতে ব্যবহার করবেন না। যদিও করেও ফেলেন তবে মাস খানেকের মধ্যে তা ফেলে দিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 2,245 বার দেখা হয়েছে
+17 টি ভোট
1 উত্তর 683 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 4,444 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,263 জন সদস্য

48 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. jun8818

    100 পয়েন্ট

  5. haywinsnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...