মরিচ কাটলে বা হাতালে হাত জ্বালাপোড়া করে কেন? আর এই জ্বালাপোড়া দূর করার উপায় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
1,163 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
মরিচে থাকা ‘ক্যাপসাইসিন’ নামক উপাদানের কারণে মরিচে ঝাল লাগে। এই কেমিক্যাল যৌগটি মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ীদের ত্বকে বা টিস্যুতে তীব্র জ্বলুনি সহ পুড়ে যাবার অনুভূতি সৃষ্টি করে। জৈব পদার্থ হওয়ার কারণে এটি সহজেই আমাদের টিস্যু/কোষ গুলোতে ঢুকে যায়, ফলে মরিচের ঝাল পানি দিয়ে ধুলেও যায় না। মরিচের ঝাল দূর করার উপায়ঃ-

১. ক্যাপিসাইসিন এর প্রভাব হ্রাসে সবচেয়ে ভালো কাজ করে দুধ। ক্যাপিসাইসিন আমাদের সক্রিয় স্নায়ুপ্রান্তের উপরে প্রভাব ফেলে, ফলে আমরা জ্বালাপোড়া অনুভব করি। মুখে/জিভে ঝাল লাগলে সেক্ষেত্রে দুধ বা মিষ্টিজাতীয় খাবার মুখে দিলে এতে থাকা ফ্যাট ক্যাপিসাইসিনের প্রভাবকে প্রশমিত করে। একইভাবে দেহের অন্য কোনো স্থানেও মরিচের প্রভাবে জ্বলুনি সৃষ্টি হলে দুধ বা অ্যালকোহল জাতীয় কিছু দিয়ে ধুলে তা প্রশমিত হবে। এছাড়াও টক দই বা ঠান্ডা দুধের সর লাগালে তাৎক্ষণিক হাতের জ্বালা কমে যাবে।

২. লেবুর রস, ভিনেগার আর পানি মিশিয়ে বরফ করে সেটা হাতে হাতে ঘষলে কার্যকর ফল পাওয়া যায়। হাতের কাছে আর কিছু না থাকলে বরফ ব্যবহার করা যায়।

৩. পেট্রোলিয়াম জেলি এবং অলিভ অয়েল হাতে মাখলেও জ্বালা কমে যাবে।

৪. বেকিং পাউডার পানিতে গুলে মিশ্রণটি হাতে লাগালে উপকার পাওয়া যায়।

তথ্যসূত্র: কোরা, উইকিপিডিয়া, গুগল।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 331 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,376 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,733 বার দেখা হয়েছে
+13 টি ভোট
3 টি উত্তর 995 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 2,496 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,199 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. kwinbrcom

    100 পয়েন্ট

  3. gardencentreadvice

    100 পয়েন্ট

  4. alo789znet

    100 পয়েন্ট

  5. mundrahospital

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...