বয়সভেদে একজনের কত গ্রাম ভিটামিন সি গ্রহন করা স্বাস্থ্যকর? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
418 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সর্দি কাশি দ্রুত সারিয়ে তুলতে ভূমিকা রাখে ও দ্রুত ক্ষত সারাতেও ভূমিকা রাখে।

এল-অ্যাসকরবিক এসিড বা ভিটামিন সি হলো পানিতে দ্রবীভূত হয় এমন একটি ভিটামিন। তারমানে খুব সহজেই তা শরীরে শোষিত হয়ে যায়। অন্যদিকে, চর্বিতে দ্রবীভূত হয় যেসব ভিটামিন, যেমন ভিটামিন এ, কে, ডি, ই; সেগুলো শরীরের চর্বিতে জমা থাকতে পারে। কিন্তু ভিটামিন সি এভাবে শরীরে জমে থাকতে পারে না। এসব কারণে ভিটামিন সি এর অভাব পূরণের জন্য নিয়মিত খেতে হবে টক ফল বা ভিটামিন সি ট্যাবলেট। অতিরিক্ত ভিটামিন সি মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, তাই এতে কোনো ক্ষতির ভয় নেই।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এক্সপার্টস পরামর্শ দেয়, পুরুষের প্রতিদিন ৯০ মিলিগ্রাম ও নারীর ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত। আপনি যদি ধূমপান করেন, তাহলে এর সাথে আরও ৩৫ গ্রাম ভিটামিন সি অতিরিক্ত খাওয়া উচিত, কারণ ভিটামিন সিয়ের অভাব তৈরি করতে পারে ধূমপান। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর ক্ষেত্রে ডোজটি ১২০ মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে।

ভিটামিন সি রক্তে মিশে না, তাই যদি বেশি অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করেন, তাহলে তা রক্ত পরিশ্রুত হবার সময় কিডনিতে জমে গিয়ে কিডনির পাথর সৃষ্টি করতে পারে। তাছাড়া ভিটামিন সি এসিডিক খাদ্য উপাদান, তাই এর অতিরিক্ত গ্রহণ পেটে জ্বালাপোড়া, ডায়রিয়া, অম্বল, বমি ভাব এর মতো সমস্যা তৈরি করতে পারে।

মূলত, প্রতিদিন একই সময়ে ভিটামিন সি খাওয়ার অভ্যাস করুন। ভিটামিন সি পানিতে দ্রবণীয় পুষ্টি, যা খালি পেটে গ্রহণ করলে আমাদের শরীর সবচেয়ে ভালোভাবে শোষণ করে। সকালের খাবার খাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে আপনি ভিটামিন সি গ্রহণ করতে পারেন। যদি সকালে না খেতে চান, সমস্যা নেই। দিনের অন্য যেকেনো সময়ও খেতে পারবেন, তবে খালি পেটে হলে ভালো। দুইবেলা খাবারের মাঝে যে বিরতিটুকু পাবেন, সেই সময়টাতে খেতে পারেন ভিটামিন সি। খালিপেটে ভিটামিন সি খেলে অনেকের বমি ভাব হতে পারে, কারণ তা পেটে এসিড বাড়ায়।

ভিটামিন সি আরেকটি উপায়ে খেতে পারেন, আর তা হলো ভেঙ্গে ভেঙ্গে খাওয়া। একবারে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি না খেয়ে প্রতিবার খাওয়ার পর অল্প পরিমাণে ভিটামিন সি গ্রহণ করতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন ফল, সবুজ শাকসবজি আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন, সেক্ষেত্রে প্রতি বেলায় খাবারের সাথে আপনার ভিটামিন সি গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট, বাংলাদেশ প্রতিদিন, টাইমস অফ ইন্ডিয়া

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 479 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 399 বার দেখা হয়েছে
+6 টি ভোট
3 টি উত্তর 798 বার দেখা হয়েছে
05 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)

10,967 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,549 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. haywinhealth

    100 পয়েন্ট

  4. xx8grcom1

    100 পয়েন্ট

  5. na77766

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...