কাঁচা হলুদ এবং নিমের পাতা বেটে মুখে দেয়ার উপকারীতা কতটুকু? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,406 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)
পূনঃট্যাগযুক্ত করেছেন

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
ত্বকের যত্নে প্রাচীনকাল থেকেই হলুদ ও নিমপাতা ব্যবহৃত হয়ে আসছে। নিম ত্বকের বিভিন্ন সমস্যায় প্রতিষেধক হিসেবে কাজ করে ও ঘামাচি, এলার্জি সহ ত্বকের নানা রোগ প্রতিরোধ করে। নিম সাধারণত ত্বকের এলার্জি সম্পর্কিত সমস্যা সমাধানে ব্যবহার করা হয়। নিম পাতা একটি শক্তিশালী জীবানুনাশক।

অন্যদিকে, কাঁচা হলুদ ডিটক্স হিসেবে আমাদের দেহে কাজ করে। ডিটক্স হলো এমন পদার্থ, যারা দেহ থেকে জৈব টক্সিন গুলো বের করে দেয়। কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবেও ব্যবহৃত হয়।

ত্বকের যত্নে হলুদ খুবই কার্যকরী। গোলাপজল ও দুধের সঙ্গে নারীরা হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান, যাতে ত্বক সুন্দর হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু পানি দিয়ে হলুদের পেস্ট তৈরি করে ব্যবহার করা উত্তম।

হলুদ নিজেই আলাদাভাবে শক্তিশালী উপাদান। আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যখন আপনি এর সঙ্গে গোলাপজল, দুধ অথবা পানি মেশাবেন। অন্যান্য উপাদানের থেকে পানিই সবচেয়ে ভালো উপাদান, যা হলুদের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।

হলুদ মাখানোর পর অনেকক্ষণ মুখে মিশ্রণটা রেখে দেওয়া ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। হলুদের পেস্ট লাগানোর পর ২০ মিনিটের মধ্যে মুখ ধুয়ে ফেলুন। না হলে মুখ কালো হয়ে যাবে।

হলুদ ব্যবহারের পর অনেকেই মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেন না। এতে ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই হলুদ লাগানোর পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। তবে তখন ফেসওয়াশ ব্যবহার করবেন না, এতে হলুদের কার্যকারীতা নষ্ট হয়ে যাবে। হলুদ ব্যবহারের পর মুখে কিছু ব্যবহার না করাই ভালো।

হলুদের পেস্ট ব্যবহারের ক্ষেত্রে খেয়াল করবেন, যেন আপনার মুখ ও গলার স্কিন টোন ভিন্ন না হয়। তাই হলুদ ব্যবহারের সময় মুখ, গলা ও কাঁধে সমান ভাবে ব্যবহার করবেন।

তথ্যসূত্র: এনটিভি, প্রিয় ডটকম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 610 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 341 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 565 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,548 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...