চীন এর তিব্বত অঞ্চলে অবস্থিত কৈলাস পর্বতটি একই সাথে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বোন (তিব্বতের প্রাচীন ধর্ম)—এই চারটি প্রধান ধর্মের কোটি কোটি মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। এছাড়াও পর্বতটি এশিয়ার প্রধান চারটি নদী—সিন্ধু, শতদ্রু (সুতলেজ), ব্রহ্মপুত্র এবং ঘর্ঘরা (কার্নালি) নদীর উৎসস্থলের কাছাকাছি অবস্থিত।
সকল আরোহীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ফলে মাউন্ট এভারেস্ট এ হওয়া পরিবেশগত বিপর্যয় এর কথা আমরা সবাই জানি। তাই, কৈলাস পর্বতের পবিত্রতা রক্ষার্থে এবং পরিবেশগত ঝুকি এড়াতে চীন সরকার স্থায়ীভাবে সকল ধরনের আরোহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
সোর্সঃ https://himalayan-masters.com/why-is-mount-kailash-unclimbable/