গরম জায়গায় কালো ত্বক কীভাবে টিকে থাকতে সাহায্য করে? কালো রঙ তো তাপ শোষণ করে, আর সাদা রঙ প্রতিফলিত করে। তাহলে গরম জায়গায় তো কালো রঙের ত্বক আরও বেশি গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
552 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (180 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (180 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
আসলে, এর মূল কারণ একধরনের রঙদ্রব্য বা রঞ্জক পদার্থ, যার নাম মেলানিন।

 

মেলানিন হলো ত্বকে থাকা একটি গাঢ় রঙের পদার্থ। যারা ফর্সা, তাদের ত্বকে এটা কেবল আঁচিলের (মোল) মধ্যে দেখা যায়। আর যাদের গায়ের রঙ কালো, তাদের পুরো শরীরে মেলানিন অনেক বেশি পরিমাণে থাকে। এই মেলানিন আমাদের শরীরের প্রাকৃতিক ‘সানস্ক্রিন’ বা সূর্যরশ্মি থেকে বাঁচার প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এটি সূর্যের অতিবেগুনি রশ্মির (UV rays) ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে।

 

তাই যেসব দেশের মানুষের গায়ের রঙ কালো, তারা ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে কম থাকে। কিন্তু যারা খুব ফর্সা, তাদের ত্বকে সূর্যের অতিবেগুনি রশ্মি সহজে প্রবেশ করতে পারে এবং ক্যানসারের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, কালো ত্বকের মানুষদের মেলানিন অতিবেগুনি রশ্মি ঠেকাতে সাহায্য করে।

 

এছাড়াও, সাম্প্রতিক এক গবেষণায় নিনা জাব্লোনস্কি বলেন, সূর্যের অতিরিক্ত UV রশ্মি শরীরের ফোলিক অ্যাসিড ভেঙে ফেলতে পারে। ফোলেট বা ফোলিক অ্যাসিড আমাদের শরীরের মেটাবলিজম এবং সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই শরীরকে UV রশ্মি থেকে রক্ষা করাটা খুব দরকার।

 

এই কারণে মনে করা হয়, গরম ও রোদে ভরা দেশগুলোর মানুষের গায়ের রঙ কালো হওয়া একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটা অনেক বছর ধরে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, যাতে তারা সেই পরিবেশে ভালোভাবে টিকে থাকতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 1,337 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 487 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,384 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 1,077 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,601 জন সদস্য

100 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 98 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. lu88aftab

    100 পয়েন্ট

  4. h19official1

    100 পয়েন্ট

  5. tipclub28orgvn1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...